শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

AD | ২৬ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: হ্যাকফেস্ট ২০২৫— সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং SAP Labs India Pvt. Ltd.-এর সহযোগিতায় আয়োজিত আঞ্চলিক পর্বটি বিপুল সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। এই অনুষ্ঠানে উদ্ভাবনী শক্তি ও উদ্দীপনার এক অনন্য মেলবন্ধন দেখা গিয়েছে।

এই প্রতিযোগিতায় এসএনইউ-এর তত্ত্বাবধানে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং টেকনো ইন্টারন‍্যাশনাল নিউ টাউনের সহযোগিতায় তিন হাজারেরও বেশি ছাত্রছাত্রী প্রায় ৬০০টির বেশি দল গঠন করে, তাঁদের সৃজনশীল চিন্তা দ্বারা বাস্তবমুখী প্রযুক্তিগত সমাধান উপস্থাপন করেছেন। যেগুলি বিচার করেন শিল্প ও শিক্ষা জগতের ১০০ জন বিশেষজ্ঞের বিশিষ্ট প্যানেল। এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রতিভা, প্রযুক্তি ও নতুন ভাবনার এক অসাধারণ মিলনমেলা।

ড. অনির্বাণ মিত্র (বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি), উদ্যমী শিক্ষকবৃন্দ ও ছাত্র স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালিত হয়। তিনি বলেন, "হ্যাকফেস্ট শুধুমাত্র একটি কোডিং প্রতিযোগিতা নয়— এটি সমস্যা সমাধান, সৃজনশীলতা ও সহযোগিতার মানসিকতাকে লালন করার একটি মাধ্যম।"

SAP Labs-এর অতিথি শ্রী রমেশ বেহল ও শ্রী রাহুল সচদেব অংশগ্রহণকারীদের প্রজ্ঞা ও কল্পনাশক্তিতে ভরপুর প্রযুক্তিগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর গ্রুপ সিইও, ড. শঙ্কু বসুর উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্বকে আরও সমৃদ্ধ করে। তিনি বলেন, "হ্যাকফেস্ট ২০২৫-এর মতো উদ্যোগগুলি উদ্ভাবনী ক্ষমতা গড়ে তুলতে ও ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করতে অত্যন্ত প্রয়োজনীয়।" 

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর (ড.) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ভূয়সী প্রশংসা করে বলেন, "এই বিপুল অংশগ্রহণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উৎকর্ষ ও শিল্প-প্রস্তুতির প্রতি গভীর অনুরাগের প্রতিফলন।"

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সুমন চট্টোপাধ্যায় বলেন, "হ্যাকফেস্ট ২০২৫ ছিল একটি বাস্তব উদাহরণ— যেখানে নিখুঁত পরিকল্পনা, দলগত ঐক্য এবং দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষণব্যবস্থা মিলিত হয়ে গড়ে তুলেছে সাফল্যের এক নতুন দিগন্ত। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে এই অসাধারণ উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি কেবল উদ্ভাবনের মঞ্চ নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিল্প সংযোগের ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। যা এসএনইউ-এর শিক্ষাগত নীতি ও উদ্ভাবনী মানসিকতার প্রকৃত পরিচয় বহন করে।"

হ্যাকফেস্ট ২০২৫ শুধুমাত্র একটি হ্যাকাথন নয়—এটি ছিল এমন একটি শক্তিশালী মঞ্চ, যেখানে আগামী দিনের হবু প্রযুক্তিবিদরা তাঁদের প্রজ্ঞা, দলবদ্ধ ভাবে কাজের ক্ষমতা ও ভবিষ্যত ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন। এই সাফল্যকে পাথেয় করে টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ভবিষ্যতে আরও বৃহৎ সাফল্যের দিগন্তে পৌঁছাবে— তা নিশ্চিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া