মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পহেলগাঁও হামলার পর সক্রিয় সেনা, কাশ্মীরে একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

Rajat Bose | ২৬ এপ্রিল ২০২৫ ১৫ : ৩৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ পহেলগাঁও হামলার পর কাশ্মীরে একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার থেকেই এই নিধন যজ্ঞ শুরু হয়েছে। 


বৃহস্পতিবার রাতে লস্কর–ই–তইবা জঙ্গি আদিল হোসেন ঠোকরের অনন্তনাগের বাড়িতে বিস্ফোরণ হয়। সূত্রের খবর বাড়িতে বিস্ফোরক রাখা ছিল। কিন্তু সেনা সূত্রে খবর, কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অপারেশনে গুঁড়িয়ে দেওয়া হয় সেই বাড়ি। আবার শুক্রবার সকালে পুলওয়ামায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় আদিল শেখের বাড়ি। দু’‌জনেই লস্কর জঙ্গি বলে জানিয়েছে সেনা। পহেলগাঁও হামলায় এই দু’‌জনই জড়িত ছিল বলে দাবি সেনার।


সেনা সূত্রে খবর ছিল, বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বিজবেহরার বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। আর ত্রালে আসিফের বাড়িটি শুক্রবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।


তারপরেও থেমে থাকেনি সেনা। এবার সোপিয়ান, কুলগাঁও ও পুলওয়ামায় আরও পাঁচ লস্কর জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
সোপিয়ানের ছোটিপুরা গ্রামে লস্কর জঙ্গি শাহিদ আহমেদ কুট্টির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীর পুলিশ জানিয়েছে, গত তিন চার বছর ধরেই সন্ত্রাসবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল সে। 


কুলগাঁওয়ের মাতালাম এলাকায় আরেক লস্কর জঙ্গি জাহিদ আহমেদের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে সেনা। 


পুলওয়ামার মুরান এলাকায় আর এক লস্কর জঙ্গি আহসান উল হকের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। ২০১৮ সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে আহসান কাশ্মীর ফিরে আসে এবং সন্ত্রাসবিরোধী কার্যকলাপে যুক্ত হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। 


আরেক লস্কর জঙ্গি আহসান আহমেদ শেখের একটি দোতলা বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২০২৩ থেকে সন্ত্রাসবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল সে।
অন্যদিকে, পুলওয়ামার কাচ্চিপোড়া এলাকায় লস্কর জঙ্গি হ্যারিস আহমেদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেয় সেনা। ২০২৩ থেকে হ্যারিসও উপত্যকায় সক্রিয় ছিল। 
যাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে কাউকে ধরা যায়নি। তবে কুলগাঁওয়ের কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের কাজে তারা সহযোগিতা করেছিল বলে অভিযোগ।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া