শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

TK | ২৫ এপ্রিল ২০২৫ ০১ : ১৮Titli Karmakar

আজকাল ওয়েবডেস্কঃ  আর  মাত্র অল্প কয়েকটা দিন বাকি। আগামী ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনই দিঘায়  জগন্নাথ ধামের উদ্বোধন হবে।  সেইকারণেই যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত  নিল রেল। এক ঝলকে দেখে নিন,  কবে কোন ট্রেন কোথা থেকে ছাড়বে…

রেলের তরফে জানানো হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দিঘাগামী এই বিশেষ ট্রেনগুলি চলবে। প্রত্যেকদিনই নির্ধারিত সময়ে ট্রেন ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে বলেই খবর। এই ক'দিন দুপুর ১টা  ১০ মিনিটে হাওড়া থেকে একটি দিঘাগামী ট্রেন ছাড়বে। পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। এর ঠিক নয় মিনিট পর অর্থাৎ ১ টা ১৯ মিনিটে দাসনগর থেকে দিঘাগামী এই ট্রেন ছাড়বে এবং   ৯ টা ২০ মিনিটে ট্রেনটি দিঘা স্টেশনে পৌঁছবে। এছাড়া  দুপুর ১ টা বেজে ২৪ মিনিটে আবার রামরাজাতলা থেকে দিঘাগামী  আরও একটি ট্রেন ছাড়বে। পাশাপাশি  ২টো বেজে ৩ মিনিটে উলুবেড়িয়া থেকে দিঘাগামী  একটি ট্রেন রয়েছে।  এখানেই শেষ নয়, দুপুর ২ টো  বেজে ১৭ মিনিটে বাগনান থেকে দিঘাগামী এই ট্রেনে উঠতে পারবে যাত্রীরা। ৩ টে  ১৯ মিনিটে তমলুক স্টেশন থেকে এই দিঘাগামী ট্রেন ছাড়বে, পৌঁছবে ৭ টা ১০ মিনিটে। 

এবিষয়ে দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, এই মুহূর্তে অনেক যাত্রী দিঘা যাচ্ছেন। তাঁদের কথা ভেবেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আলাদা করে কোনও বিষয় নেই। যাত্রীদের ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনগুলির ব্যবস্থা করেছে রেল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া