মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পহেলগাঁওয়ে কোনও সেনা ছিল না কেন, সর্বদল বৈঠকে প্রশ্ন বিরোধীদের, কী উত্তর দিল কেন্দ্র

AD | ২৫ এপ্রিল ২০২৫ ২২ : ২৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গিদের হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পরেই সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আহ্বানে সেই বৈঠকে গুরুতর প্রশ্ন তুলে দিল বিরোধীরা। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়ার একদিন পর অনুষ্ঠিত হয়।

সর্বদল বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল বৈসরনে সেনাবাহিনীর অনুপস্থিতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্নটি উত্থাপন করেছিলেন এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সহ আরও অনেকে তাঁর প্রশ্নে সহমত ছিলেন। বিরোধীদের প্রশ্ন ছিল, কেন হামলার স্থানে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়নি। 

প্রশ্নের উত্তরে সরকার ব্যাখ্যা করেছে, জুন মাসে শুরু হওয়া বার্ষিক অমরনাথ যাত্রার আগে বৈসরন এলাকাটি সাধারণত সুরক্ষিত থাকে। এরপরই রুটটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। অমরনাথ মন্দিরে যাওয়ার পথে বৈসরনে বিশ্রাম নেওয়া তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

কেন্দ্র জানিয়েছে, স্থানীয় ট্যুর অপারেটররা তীর্থযাত্রার মরশুমের জন্য নিরাপত্তা মোতায়েন করার অনেক আগেই ২০ এপ্রিল থেকে পর্যটকদের এই অঞ্চলে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বৈঠকে সরকারি প্রতিনিধিরা জোর দিয়ে বলেন যে স্থানীয় প্রশাসনকে পর্যটকদের আগাম ভ্রমণ শুরু হওয়ার বিষয়ে অবহিত করা হয়নি, এবং তাই কোনও সেনা মোতায়েন করা হয়নি।

বিরোধীদের আরও একটি প্রশ্ন ছিল, ভারতের যদি জল সংরক্ষণের ক্ষমতা না থাকে, তাহলে কেন্দ্র কেন সিন্ধু জল চুক্তি স্থগিত করল?

এর জবাবে কেন্দ্র জানিয়েছে, এই পদক্ষেপ তাৎক্ষণিক ফলাফলের জন্য নয় বরং একটি প্রতীকী এবং কৌশলগত চাল। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, "কঠোর পদক্ষেপ নেওয়ার সরকারের ইচ্ছা প্রকাশের জন্য চুক্তিটি স্থগিত করা হয়েছিল। একটি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য এটি করা হয়েছে। এই সিদ্ধান্ত ভবিষ্যতে সরকারের অবস্থান কী হতে চলেছে তাও নির্দেশ করছে।"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বর্তমান নিরাপত্তা পরিস্থিতির একটি সংক্ষিপ্তসার দিয়ে বৈঠকের সূচনা করেন। ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্ট তপন ডেকা ২০ মিনিটের একটি উপস্থাপনার মাধ্যমে পহেলগাম হামলার ঘটনাক্রম, গোয়েন্দা তথ্য এবং ঘটনার পর থেকে গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত বুঝিয়ে বলেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতার অংশগ্রহণ করেছিলেব। খাড়গে এবং রাহুল ছাড়াও, বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সংসদ নেতা জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। অন্যান্য উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সুপ্রিয়া সুলে (এনসিপি-এসপি), প্রফুল্ল প্যাটেল (এনসিপি), সস্মিত পাত্র (বিজেডি), শ্রীকান্ত শিন্ডে (শিবসেনা), প্রেমচাঁদ গুপ্ত (আরজেডি), তিরুচি শিবা (ডিএমকে) এবং রাম গোপাল যাদব (এসপি)।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া