বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৫ এপ্রিল ২০২৫ ২০ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে বিস্ফোরক স্বীকারোক্ত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের। প্রকাশ্যে স্বীকার করেছেন যে তার দেশ গত তিন দশক ধরে জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থ সাহায্য করে আসছে পাকিস্তান।
স্কাই নিউজের সাংবাদিক ইয়ালদা হাকিমের সঙ্গে একটি সাক্ষাৎকারে আসিফের এই স্বীকারোক্তি। আসিফকে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ইয়ালদা।
হামলার প্রতিক্রিয়া ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে এবং সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। পাল্টা, পাকিস্তান ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং শিমলা চুক্তি স্থগিত করেছে।
ইয়ালদা যখন তাঁকে জিজ্ঞাসা করেন যে পাকিস্তানের কি জঙ্গি সংগঠনগুলিকে সমর্থন এবং অর্থসাহায্যের দিয়ে আসছে? তখন আসিফ নির্দ্বিধায় স্বীকার করেন, এই অভিযোগ সত্য। তিনি বলেন, "হ্যাঁ, আমরা গত তিন দশক ধরে আমেরিকা এবং পশ্চিমি দেশের জন্য, যার মধ্যে ব্রিটেনও রয়েছে, এই নোংরা কাজটি করে আসছি।"
সাক্ষাৎকারের সময় আসিফ আরও বিতর্কিত দাবি করেছেন। তিনি জানান, যে লস্কর-ই-তইবা (এলইটি) আর নেই। পহেলগাঁও হামলার দায় স্বীকারকারী লস্করের শাখা সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ) সম্পর্কে কোনও ধারণা নেই বলেও জানান আসিফ। তিনি বলেন, "লস্কর একটি পুরনো নাম। এর কোনও অস্তিত্ব নেই।"
Sky News (@SkyYaldaHakim): “But you do admit, you do admit sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations?”
— Drop Site (@DropSiteNews) April 24, 2025
Pakistan Def. Minister: “Well, we have been doing this dirty work for United States for 3… pic.twitter.com/sv5TRkCgCZ
পহেলগাঁও হামলার প্রতিবাদে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপের করেছে। এর মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা, পাকিস্তানি সামরিক আধিকারিকদের বহিষ্কার করা এবং আটারি সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া।
পাকিস্তান ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। সতর্ক করে দিয়েছে যে চুক্তির অধীনে পাকিস্তানের জলের ভাগ অন্যত্র সরিয়ে নেওয়ার যে কোনও প্রচেষ্টাকে 'যুদ্ধের সমান' হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তান সরকার জানিয়েছে যে এই ধরনের পদক্ষেপকে নিম্ন নদী তীরবর্তী দেশগুলির অধিকার লঙ্ঘন হিসেবে দেখা হবে।
কূটনৈতিক পদক্ষেপ হিসেবে, ভারত ২৭ এপ্রিল থেকে পাকিস্তানি নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করে দিয়েছে। সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা অবিলম্বে স্থগিত করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?