বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সর্বনাশ হল পাকিস্তানের, বন্ধ হয়ে গেল পাক শেয়ার বাজারের পোর্টাল

Sumit | ২৫ এপ্রিল ২০২৫ ২০ : ১৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তাপ। এর জেরেই পাকিস্তানের স্টক মার্কেটে বিশাল ধস নামল। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে প্রাণ হারিয়েছেন ২৬ জন নীরিহ মানুষ। এরপর থেকেই ধীরে ধীরে গলার সুর চড়িয়েছে ভারত। পাল্টা চুপ করে বসে থাকেনি পাকিস্তানও। তবে এদিন একেবারে ধসে গেল পাকিস্তানের শেয়ার মার্কেটের পোর্টাল।


পিএসএক্স পোর্টালে গেলেই সেটি দেখাচ্ছে আমরা ফিরছি কিছু সময় পর। বর্তমানে এই পরিষেবা মিলবে না। এর আগে টানা দুদিন ধরে পাকিস্তান শেয়ার বাজারে বিরাট ধস নামে। বৃহস্পতিবার সেখানে ধসের পরিমান ছিল ২ হাজার ৪৮৫.৮৫ পয়েন্ট। মাত্র ৫ মিনিটের জন্য খুলেছিল পাকিস্তানের স্টক মার্কেট। তাতেই এই বেহাল দশা সামনে চলে আসে। বুধবার ২ হাজার ৫০০ পয়েন্ট নিচের দিকে থাকে পাকিস্তানের স্টক মার্কেট। 


এরপর শুক্রবার পাকিস্তানের শেয়ার বাজারের ওয়েবসাইট দেখা যাচ্ছে না। শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন ভারত-পাকিস্তানের টেনশন যত বাড়বে তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে উল্টো সুর গাইছে পাকিস্তান। তারা জানিয়েছে ওয়েবসাইটে কাজ চলছে তাই বর্তমানে সেটিকে বন্ধ করে রাখা হয়েছে। দ্রুত ফের সেটি চালু হয়ে যাবে। তবে এবিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।


মনে করা হচ্ছে ভারত-পাকিস্তানের মধ্যে টেনশন যত বাড়ছে তার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের স্টক মার্কেটে। পাকিস্তানের বিনিয়োগকারীর দুই দেশের এই চাপ বেশ ভালমতোই অনুভব করতে পারছেন।  


পহেলগাঁও হামলার তিনদিন পরে যখন উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি। তখনই ভারতকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তান। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের দিক থেকে গুলি উড়ে এসেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পাকিস্তানি পোস্ট বা ঘাঁটি রয়েছে, সেখান থেকেই গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানকে। গুলির লড়াইয়ে ভারতের দিকে কোনও হতাহতের খবর মেলেনি। পাকিস্তানে কোনও প্রাণহানি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া