মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠান, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

Rajat Bose | ২৫ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানিদের চিহ্নিত করুন আর দেশে ফেরত পাঠান। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমনই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই পাকিস্তানিদের সমস্ত ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ২ দিন অর্থাৎ ২৭ এপ্রিলের মধ্যে সকল পাকিস্তানিকে ভারত ছাড়তে বলা হয়েছে। শুক্রবার অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সকল রাজ্যকে সহযোগিতা করতে বলা হয়েছে। সমস্ত মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব, তাদের রাজ্য থেকে পাকিস্তানের বাসিন্দাদের ফেরত পাঠানো হোক। 
রাজ্যে কত পাকিস্তানি রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে তাদের অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। 


প্রসঙ্গত, গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক মারা যান। এরপরই গোটা কাশ্মীরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। পাকিস্তানকে জব্দ করতে ছয় দফা নির্দেশিকা জারি করা হয়েছে।


বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকও করেছে কেন্দ্র। সেখানে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। বিরোধীরাও এই বিষয়ে সহমত হয়েছে। তারপরেই ফের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান পোস্ট থেকে ভারতের দিকে উড়ে এসেছে গুলি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতভর নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানি পোস্টগুলি থেকে ভারতে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি দিয়েই যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। জানা গেছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা।

 
শুক্রবার সকালে বন্দিপোরায় সেনা–জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে লস্কর কমান্ডার আলতাফ লাল্লি। এরপরেই এল শাহি নির্দেশ। তবে সরকারিভাবে এই নির্দেশিকা এখনও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে পৌঁছয়নি। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া