মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পহেলগাঁও হামলায় জড়িত এক লস্কর জঙ্গির বাড়িতে বিস্ফোরণ, অপরজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল!‌ ভারতের বদলা নেওয়া শুরু?‌

Rajat Bose | ২৫ এপ্রিল ২০২৫ ১৬ : ০৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ পহেলগাঁওয়ের জঙ্গি হানায় জড়িত দুই লস্কর জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গিয়েছে দুই লস্কর–ই–তইবা জঙ্গি আদিল হুসেন ঠোকর ও আসিফ শেখের বাড়ি। বৃহস্পতিবার রাতে দু’‌জনের বাড়িতেই পৃথক পৃথক বিস্ফোরণ হয়।


সূত্রের খবর, এই দুই জঙ্গির বাড়িতেই বিস্ফোরক রাখা ছিল। তা থেকেই হয় ভয়াবহ বিস্ফোরণ। অনন্তনাগ জেলায় বাড়ি ঠোকরের। আর আদিল শেখের বাড়ি ছিল পুলওয়ামায়। বিস্ফোরণে দুই জঙ্গির বাড়িই ভস্মীভূত হয়ে গিয়েছে।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুলওয়ামায় জঙ্গি হামলায় এই দু’‌জনের নাম জড়িয়েছিল। বৃহস্পতিবার রাতে আসিফ শেখ এবং আদিল হুসেন ঠোকর নামের ওই দুই জঙ্গির বাড়িতে বিস্ফোরণ হয়। সেনা সূত্রে খবর, দুই জঙ্গির বাড়িতেই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত ছিল। সেই কারণেই এই বিস্ফোরণ। তবে ভারতীয় সেনা দুই লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল কি না, এখনও তা স্পষ্ট নয়।


অনন্তনাগ জেলার পুলিশ বৃহস্পতিবারই ঠোকর সহ আরও দুই সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ করেছিল। যারা পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে সূত্রের খবর। সেনা সূত্রে খবর, আসিফ ও ঠোকর বাইরে থেকে আসা জঙ্গিদের স্থানীয় পথঘাট চিনিয়ে দিয়েছিল।


সূত্রের খবর, জঙ্গি আদিল হুসেন ঠোকর ২০১৮ সালে আটারি–ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিল প্রশিক্ষণ নিতে। গত বছরেই আবার জম্মু–কাশ্মীরে ফিরে আসে সে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে, এখনও অনন্তনাগেই রয়েছে ঠোকর। 


অন্য এক সূত্রের আবার দাবি, পুলওয়ামায় আসিফ শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। তবে ফাঁকা বাড়িতে থাকা বেশ কিছু সরঞ্জাম দেখে তাঁদের সন্দেহ হয়। বাড়ি থেকে বাহিনী বেরিয়ে আসার পরেই বিস্ফোরণ হয়। ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি। সূত্রের দাবি, এর কিছুক্ষণ পরেই আদিল হুসেন ঠোকরের বাড়িতেও বিস্ফোরণ হয়। 

আবার অন্য সূত্রে দাবি করা হয়েছে, দুই লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী ও জম্মু–কাশ্মীর প্রশাসন। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বিজবেহরার বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। আর ত্রালে আসিফের বাড়িটি শুক্রবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া