মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

AD | ২৪ এপ্রিল ২০২৫ ০১ : ৩২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের জন্য খারাপ খবর। ২০০৮ সালের মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় সাত অভিযুক্তের সকলের বিরুদ্ধেই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) ধারা ১৬-এর অধীনে মৃত্যুদণ্ড-সহ সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য মুম্বইয়ের একটি বিশেষ আদালতের কাছে আবেদন জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

সোমবার মামলা সংক্রান্ত প্রায় ১৪০০ পাতার বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে বিশেষ এনআইএ আদালতে। বিচারক এ কে লাহোটি সেই রিপোর্ট জমা নিয়েছেন। আগামী ৮ মে এই মামলার রায় ঘোষণা করা হবে।

মামলাটি ২০০৮ সালের ২৯শে সেপ্টেম্বর নাসিক জেলার সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল শহর মালেগাঁওয়ে একটি মোটরসাইকেল বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত। ওই বিস্ফোরণে ছয়জন মুসলিম নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন। প্রায় ১৭ বছর ধরে চলে আসছে তদন্ত।

সাধ্বী প্রজ্ঞা ছাড়াও, অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, সুধাকর দিবেদী, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় ​​রাহিরকর, সুধাকর চতুর্বেদী এবং সমীর কুলকার্নি। বর্তমানে সকলেই জামিনে মুক্ত। এরা সকলেই হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে যুক্ত বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে বিস্ফোরণের পরিকল্পনা ও সম্পাদনের অভিযোগে অভিযুক্ত।

এর আগে এনআইএ পর্যাপ্ত প্রমাণের অভাবে সাধ্বী প্রজ্ঞাকে এই মামলা থেকে অব্যহতি দিয়েছিল। তদন্ত চলাকালীন ৩২৩ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছিল। পরে ৩৪ জন নিজেদের বয়ান পাল্টে ফেলেন।

মামলাটিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। প্রাক্তন বিশেষ পাবলিক প্রসিকিউটর রোহিনী সালিয়ান পূর্বে বলেছিলেন, "নতুন সরকার ক্ষমতায় আসার পর, আমাকে সাধ্বী প্রজ্ঞা এবং অন্যদের বিরুদ্ধে নরম হতে বলা হয়েছিল। আমি তা করতে অস্বীকৃতি জানিয়েছিলাম। সেই কারণেই আমাকে পদত্যাগ করতে হয়েছিল।"

মালেগাঁও বিস্ফোরণ ছিল প্রথম সন্ত্রাসী ঘটনাগুলির মধ্যে একটি যেখানে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলিকে সন্দেহভাজন হিসেবে নামকরণ করা হয়েছিল। মামলাটি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড দ্বারা তদন্ত করা হয়েছিল। ২০১১ সালে তদন্তভার নেয় এনআইএ। ২০১৬ সালে চার্জশিট পেশ করা হয়।

বরিষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার রক্ষাকারী আসলাম শেখ বলেন, "এনআইএ-র অবস্থানের এই আকস্মিক পরিবর্তন চোখে পড়ার মতো। দেরি হতে পারে, কিন্তু ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার পেতে আর বিলম্ব করা উচিত নয়।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া