মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

RD | ২৪ এপ্রিল ২০২৫ ০১ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: "পুলওয়ামা, পহেলগাঁও হামলা সবই সরকারের ষড়যন্ত্র।" বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হলেন অসমের বিধায়ক আমিনুল ইসলাম। ধৃত আমিনুল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক। 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন অন্তত ৪০ জন জওয়ান। সেবারও পাক সন্ত্রাসবাদীদের হাত ছিল হামলায়। এবার পহেলগাঁওয়ে ২৬ জন সাধারণ পর্যটকের প্রাণ গিয়েছে। ক্ষোভে ফুটছে গোটা দেশ। এই পরিস্থিতিতে গোটা হামলাকে 'সরকারের ষড়যন্ত্র' বলে মন্তব্য করেন অসমের বদরুদ্দিন আজমলের দলের বিধায়ক আমিনুল। ওই ভিডিওবার্তা ভাইরাল হতেই বড় পদক্ষেপ করল অসমের বিজেপি সরকার। স্বতঃপ্রণোদিত মামলা করে অসম পুলিশ। 

এক্স পোস্টে অসম পুলিশ জানিয়েছে, "বিধায়ক, আমিনুল ইসলামের মন্তব্য জনসমক্ষে ভাইরাল হয়েছিল। যা বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক ছিল। ফলে প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তাই বিধায়কের বিরুদ্ধে ৩৪৭/২৫ ধারা ১৫২/১৯৬/১৯৭(১)/১১৩(৩)/৩৫২/৩৫৩-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে সেই অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।"

 

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এআইইউডিএফ বিধায়কের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। তিনি বলেছেন, "সন্ত্রাসবাদী হামলার পর যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে রক্ষা করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। সোশাল মিডিয়ায় বিধায়ক আমিনুল ইসলামের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে এবং তিনি পাকিস্তানের সমর্থক বলে প্রমাণিত, তাই আমরা মামলা দায়ের করেছি।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া