বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ এপ্রিল ২০২৫ ০০ : ৫২Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ বাড়ছে তাপমাত্রার পারদ। নিত্যসঙ্গী কাঠফাটা রোদ, প্যাচপেচে অস্বস্তি। সঙ্গে হাওয়া অফিসের তাপপ্রবাহের সতর্কবার্তা। প্রবল গরমে সুস্থ থাকাই চ্যালেঞ্জ। গ্রীষ্মকালে তেলঝাল যুক্ত মশলাদার খাবার খেলেই হচ্ছে বদহজম। সুষম আহার না হলেও কাহিল হয়ে পড়বে শরীর। তাই গরমে চাই এমন ডায়েট যা পুষ্টি জোগানোর পাশাপাশি শরীর রাখবে ঠান্ডা, সঙ্গে ঝরবে মেদও। জেনে নিন পুষ্টিবিদ রিঙ্কি বিশ্বাসের পরামর্শ।
মর্নিং ড্রিঙ্কঃ রাতে এক গ্লাস জলে মৌরি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ছেঁকে খেয়ে নিন। যাদের গরমে গ্যাসট্রিকের সমস্যা বাড়ে, তাঁরা জোয়ান ভেজানো জল খেতে পারেন।
ব্রেকফাস্টঃ চটজলদি ব্রেকফাস্টে গরমে সবচেয়ে ভাল হল ছাতুর শরবত। ডায়াবেটিকদের জন্যও ছাতু খুবই উপকারী। ৪-৫ চামচ ছাতু ও পরিমাণ মতো জলের সঙ্গে অল্প নুন ও কুচনো পেঁয়াজ মিশিয়ে খেতে পারেন। লাঞ্চ ও ব্রেকফাস্টের মধ্যে সময়ের অনেকটা ব্যবধান থাকলে ছাতুর সঙ্গে দই ও চিয়া সিড মিশিয়ে স্মুদির বানিয়েও খেতে পারেন। গরমে ১৫০-২০০ গ্রাম তরমুজের টুকরোর সঙ্গে ২০০ গ্রাম টক দই, সামান্য মধু ও বিট নুন দিয়ে স্মুদি খেতে পারেন। এতে শরীরের হাইড্রেশনের সঙ্গে ত্বকের জেল্লা বজায় থাকবে।
মিড মর্নিংঃ ডাবের জল, পুদিনা ওয়াটার, শশা কুচিয়ে তার সঙ্গে খানিকটা জিরে ও বিট নুন দিয়ে স্মুদি করে মিড মর্নিংয়ে খেতে পারেন। এতে খুব তাড়াতাড়ি এনার্জি পাবেন এবং শরীর জলের ঘাটতি মিটবে। যাঁদের গরমে খুব বেশি ঘাম হয় কিংবা পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস রয়েছে তাঁরা খান কোতিলার শরবত। এতে হিটস্ট্রোকের আশঙ্কাও কমবে। এছাড়া যে কোনও একটি মরশুমি ফলও খেতে পারেন।
লাঞ্চঃ গরমের দুপুরে ভাত খেলেই ভাল। ডায়াবেটিসের জন্য যারা ভাত খান না তাঁরা ডায়েটে রাখুন মিলেট রাইস, সাবু আটার রুটি। সঙ্গে থাকুক যে কোনও এক ধরনের ডাল। এই সময়ে শরীর ঠান্ডা রাখে এমন সবজি যেমন লাউ, পেঁপে, ঝিঙের তরকারি খান। আর যে সব সবজি খেলে গ্যাসের সমস্যা বাড়ে যেমন বাঁধাকপি, ফুলকপি বাদ দিন। পেঁয়াজ, রসুন খেতে হলে স্যালাডে খান। হালকা মাছের ঝোল কিংবা পেঁপে, গাজর দিয়ে পাতলা চিকেন স্টু বানিয়ে খেতে পারেন। শেষ পাতে থাকুক টক দই।
বিকেলের স্ন্যাকসঃ বিকেলে খিদে পেলে লস্যি খেতে পারেন। এছাড়া ছোলা ভাজা, শশা ও টমেটো দিয়ে মুড়ি মাখা, সুইট কর্ন স্যালাড খেলে স্বাদ বদলের সঙ্গে পেট ভরবে।
ডিনারঃ রাতে যতটা সম্ভব তাড়াতাড়ি খেতে হবে। ভাত খেতে স্বাচ্ছন্দ্য বোধ করলে খেতে পারেন। প্রোটিন হিসাবে সঙ্গে ডাল, পনির, মাছ কিংবা চিকেন স্টু রাখুন। যদি ওজন কমাতে চান তাহলে ওটস কিংবা সাবুর আটার রুটি, ডালিয়ার খিচুড়ি খেতে পারেন।
শুতে যাওয়ার আগেঃ ডিনারের এক-দেড় ঘণ্টা বাদে ঠান্ডা জলে হাফ টেবিল চামচ চিয়া সিড ভিজিয়ে সেই জল খেয়ে নিন। এতে কোষ্ঠকাঠিন্যর সমস্যা কমবে।
গরমে ভুলবেন না
• গরমে ঘন ঘন তেষ্টা পাচ্ছে মানেই শরীরে বাড়ছে হাইড্রেশনের সমস্যা। তাই পর্যাপ্ত জল খাওয়া জরুরি। রোজ অন্তত ৮-১০ গ্লাস জল খান।
• ডায়েটে রাখুন জলের পরিমাণ বেশি রয়েছে এমন সবজি ও ফল। যেমন শশা, তরমুজ, স্ট্রবেরি, লাউ, ঝিঙে। বেশি করে স্যালাড খাওয়ার চেষ্টা করুন।
• গরমে হজমের সমস্যা লেগেই থাকে। দইতে প্রোবায়োটিক ভরপুর মাত্রায় থাকে। এই সময় রোজের খাদ্যতালিকায় দই রাখলে খাবার ভাল হজম হয়, ওজনও থাকে নিয়ন্ত্রণে।
• গরমের সময় বেশি করে পেঁয়াজ, রসুন, আদা খেলে শরীর গরম হয়ে যেতে পারে। বদলে শরীর ঠান্ডা করে যে সব মশলা, যেমন জিরে, মৌরি, ধনে, পুদিনা, সেগুলিই রান্নায় বেশি ব্যবহার করুন।
• বেশি চিনিযুক্ত খাবার, এনার্জি ড্রিঙ্ক এবং প্রসেসড খাবার এড়িয়ে চলুন। চা-কফিও পরিমিত খান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?