মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

AD | ২৪ এপ্রিল ২০২৫ ০০ : ৩৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সকলের ইচ্ছে থাকে মনের মতো সঙ্গীকে খুঁজে তাঁর সঙ্গে সারাটা জীবন একসঙ্গে কাটিয়ে দেবেন। অনেকে অল্প সময়ে সেই সঙ্গীকে পেয়ে যান, অনেককে আবার অপেক্ষা করতে হয়। সেই 'আদর্শ সঙ্গী'র খোঁজে চারবার বিয়ে করে ফেলেছেন উত্তরপ্রদেশের এক শিক্ষক। তাও মাত্র দু'বছরে। বিবাহবিচ্ছেদও হয়ে গিয়েছে চারবার। একটাই আফসোস তাঁর। মনের মতো সঙ্গীকে খুঁজে পাচ্ছেন না এখনও।

উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা ওই ব্যক্তির বয়স ৪০ বছর। একজন কলেজ লেকচারার। ওই ব্যক্তি তাঁর চতুর্থ স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তাঁদের বিয়ের বয়স দুই মাসেরও কম। কারণ হিসেবে উল্লেখ করেছেন, 'আদর্শ জীবনসঙ্গীর' সন্ধান করছেন তিনি। 

ওই ব্যক্তি চারবার বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। যার মধ্যে তিনটি বিয়ে গত দুই বছরের মধ্যে হয়েছে। প্রতিটি বিয়েই বিবাহবিচ্ছেদে শেষ হয়েছে। সূত্রের খবর, তিনি এখন তাঁর চতুর্থ বিয়েও ভেঙে দেওয়ার জন্য পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছেন।

আদালতে দেওয়া বক্তব্যে ওই শিক্ষক দাবি করেছেন, তার এতগুলি বিয়ে করার কারণ হল তাঁর প্রত্যাশা মতো জীবনসঙ্গী খুঁজে বার করার চেষ্টা। তিনি আরও ব্যাখ্যা করেছেন, "যখন আমি সঠিক সঙ্গী খুঁজে পাব, তখন আমি বিয়ে করা বন্ধ করে দেব।" তিনি আরও ব্যাখ্যা করেছেন, যখনই তিনি মনে করেন যে তাঁর স্ত্রী তাঁর জীবনযাত্রার সঙ্গে অসন্তুষ্ট বা অসঙ্গত তখনই তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেন। তিনি আরও জানিয়েছেন, "বিচ্ছেদের পর, আমি ভরণপোষণও দিয়ে থাকি।"

ওই শিক্ষকের বিয়ে এবং দ্রুত বিবাহবিচ্ছেদের ধরণ আদলতে সমালোচনা এবং আইনি তদন্তের মুখোমুখি হয়েছে। তাঁর ৩২ বছর বয়সী চতুর্থ স্ত্রী তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এবং ন্যায়বিচার দাবি করেছেন। আদালতে দেওয়া এক বিবৃতিতে ওই মহিলা বলেন, "সে বিয়ে করে তারপর বিবাহবিচ্ছেদ করার নেশায় আসক্ত। সে যেমন অন্যদের পরিত্যাগ করেছিল, আমাকেও পরিত্যাগ করতে চায়। আমি সেই তালিকায় আরও একটি সংখ্যা হতে চাই না।"

প্রথম তিন স্ত্রী - যথাক্রমে ৩৫, ৩০ এবং ২৮ বছর বয়সী ছিলেন।  আদালতের নির্দেশে ভরণপোষণ পাচ্ছেন তাঁরা। চতুর্থ স্ত্রীও  মানসিক যন্ত্রণার অভিযোগ করেছেন।

এই মামলাটি স্থানীয় মহলে বিতর্কের জন্ম দিয়েছে এবং বারবার বিবাহ এবং বিবাহবিচ্ছেদের মানসিক ও আইনি দিক নিয়ে প্রশ্ন তুলেছে। আদালত বর্তমানে চতুর্থ বিবাহবিচ্ছেদের আবেদন, স্ত্রীর পাল্টা দাবি পর্যালোচনা করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া