মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৪ এপ্রিল ২০২৫ ২৩ : ৩২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কাঁচা ডিম থেকে তৈরি মেয়োনিজের উপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে তামিলনাড়ু সরকার। রিপোর্টে বলা হয়েছে যে, এতে সালমোনেলা টাইফিমুরিয়াম, সালমোনেলা এন্টারিটিডিস, এসচেরিচিয়া কোলাই এবং লিস্টেরিয়া মনোসাইটোজেনের মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে। যা খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
ডিম দিয়ে তৈরি মেয়োনিজ অ্যালার্জির প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রেই কিছু রেস্তোরাঁয় অস্বাস্থ্যকরভাবে প্রস্তুত করা মেয়নিজ ব্যবহার করা হয়। খাদ্য সুরক্ষা বিভাগের প্রধান সচিব লালবীণা জানিয়েছেন, এই উদ্বেগের কারণেই কাঁচা ডিম থেকে তৈরি মেয়োনিজের উপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মেয়োনিজের উৎপাদন, সংরক্ষণ, বিতরণ এবং বিক্রয়ের উপর নিষেধাজ্ঞার বিষয়ে তামিলনাড়ু সরকারর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা এবং লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তামিলনাড়ু খাদ্য নিরাপত্তা বিভাগ কর্তৃক জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে ৮ এপ্রিল থেকে এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য দেখভালের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। উল্লেখ্য, গত বছর তেলেঙ্গানায় মেয়োনিজ খাওয়ার ফলে একজনের মৃত্যুর খবর পাওয়ার পর একই রকম এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?