শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আকাশপথ বন্ধ করল পাকিস্তান, পাল্টা একগুচ্ছ প্রতিশোধ ঘোষণা করল মুখরক্ষায় মরিয়া ইসলামাবাদ

RD | ২৪ এপ্রিল ২০২৫ ২৩ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত, পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের কৌশলী পদক্ষেপ করেছে। যাতেই দিশাহার ইসলামাবাদ। মুখরক্ষায় তাই এবার ভারতের বিরুদ্ধেও পদক্ষেপ ঘোষণা করল শাহবাজ শরীফ সরকার। আটারির পাল্টা ইসলামাবাদ- ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে, ভারতীয় নাগরিকদের জন্য সমস্ত সার্ক ভিসা স্থগিত করল এবং ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।  

সাম্প্রতিক বছরগুলিতে উপত্যকায় সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে একটি হল গত মঙ্গলবারের পহেলগাঁওয়ে গুলি চালনার ঘটনা। এর পরে ভারত পাঁচ-স্তরীয় কূটনৈতিক প্রতিক্রিয়া ঘোষণা করে। তার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক পদক্ষেপ করল পাকিস্তান। 

বৃহস্পতিবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে, ইসলামাবাদ ভারতের পদক্ষেপগুলিকে "একতরফা, অন্যায্য, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনি ভিত্তিহীন " বলে অভিহিত করা হয়। 

পাকিস্তানের গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে-

* ওয়াঘা সীমান্ত তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। এই রুট দিয়ে ভারত থেকে সমস্ত ট্রানজিট স্থগিত করা হয়েছে। বৈধ অনুমোদন নিয়ে ওয়াঘা দিয়ে পাকিস্তানে প্রবেশকারী ভারতীয় নাগরিকদের ৩০ এপ্রিলের মধ্যে ফিরে আসতে হবে।

* শিখ ধর্মীয় তীর্থযাত্রীদের বাদ দিয়ে ভারতীয় নাগরিকদের জারি করা সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের (SVES) অধীনে সমস্ত ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। এই প্রকল্পের আওতায় বর্তমানে পাকিস্তানে থাকা ভারতীয়দের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

* পাকিস্তানের আকাশসীমা এখন সমস্ত ভারতীয় মালিকানাধীন বা ভারতীয় কোনও বেসরকারি বিমান সংস্থার জন্য বন্ধ।

* ভারতের সঙ্গে সরাসরি, এমনকি তৃতীয় দেশের মাধ্যমে যেসব বাণিজ্য হয়ে থাকেও তাও স্থগিত করা হয়েছে।

* ইসলামাবাদে ভারতীয় প্রতিরক্ষা, নৌ এবং বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাঁদের ৩০ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। হাই কমিশনে তাঁদের পদ বাতিল করা হয়েছে।

* ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কর্মী সংখ্যা এই মাসের শেষ নাগাদ ৩০ জনে নামিয়ে আনা হবে।

* সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তকে পাকিস্তান "তীব্রভাবে প্রত্যাখ্যান" করেছে। এটিকে "বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি" বলে অভিহিত করেছে।

ভারত অতীতে বারবারই পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সমালোচনা করেছে। দিল্লি পহেলগাঁওয়ে জহ্গি হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। পাকিস্তান তাদের পক্ষ থেকে অভিযোগগুলিকে "অযৌক্তিক, যুক্তিহীন" বলে উড়িয়ে দিয়ে দুনিয়ার সামনে মুখরক্ষায় মরিয়া। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া