মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৪ এপ্রিল ২০২৫ ২১ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দুঃস্বপ্নের ভূস্বর্গ। গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হন। যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অনেকেই দাবি করেন যে, জঙ্গিরা বন্দুক উঁচিয়ে ইসলামের প্রাথমিক জ্ঞান বা ধর্মবিশ্বাসের প্রতি আনুগত্য প্রকাশের নির্দেশ দিয়েছিল। অর্থাৎ, গুলি করে খুনের আগে অনেককেই 'কলমা' পড়তে বলেছিল জঙ্গিরা। কেউ পড়তে পারায় বেঁচে যান, আর কাউকে 'কলমা' না পড়তে পারায় গুলিতে ঝাঁজরা হয়ে যান।
কলমা কী?
ইসলামে 'কলমা' বলতে মৌলিক বিশ্বাসের প্রকাশ বা ঘোষণা বোঝায়। এটি একটি আরবি শব্দ, যার অর্থ 'কথা' বা 'বাক্য। ইসলামে, কলমাগুলি হল ইসলামের প্রথম স্তম্ভ 'শাহাদা' বা বিশ্বাসের ঘোষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামের "লা ইলাহা ইল্লাল্লাহ, মহাম্মাদুর রাসুলুল্লাহ" খুবই তাৎপর্যবাহী। যার মানে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং মহাম্মদ আল্লাহর রাসূল - এই শব্দগুলি বিশ্বজুড়ে সকল ইসলাম ধর্মে বিশ্বাসীদের কাছে অত্যন্ত পবিত্র।
ইসলামে কলমা বা বিশ্বাসের এই ঘোষণা নবজাতকের কানে ফিসফিসিয়ে বলা হয়, পাঁচ ওয়াক্ত নামাজের সময় পুনরাবৃত্তি করা হয় এবং মৃত্যুর সময় একজন ধর্মবিশ্বাসীর ঠোঁটে থাকার আশা করা হয়। এটি এক ঈশ্বর এবং তাঁর শেষ বার্তাবাহক, নবী মহাম্মদের প্রতি বিশ্বাসের ঘোষণা।
ইসলামে ছয়'টি কালেমা রয়েছে।
কালেমা তাইয়্যিব - আল্লাহর একাত্ব এবং মহাম্মদের নবুওয়াত ঘোষণা করে।
কালেমা শাহাদা - অনুগত্যের সাক্ষ্যকে পুনর্ব্যক্ত করে, যা প্রায়শই ইসলাম গ্রহণের সময় পাঠ করা হয়।
কালেমা তামজীদ - আল্লাহর মহত্ত্ব এবং করুণাকে মহিমান্বিত করে।
কালেমা তাওহীদ - আল্লাহর একত্ব এবং জীবন-মৃত্যুর উপর তাঁর ক্ষমতার কথা বলে।
কালেমা আস্তাগফার - জানা এবং অজানা, উভয় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে।
কালেমা রাদ্দে কুফর - অবিশ্বাসী এবং পাপপূর্ণ কর্মকে প্রত্যাখ্যান করে।
এই কালেমাগুলি কেন গুরুত্বপূর্ণ?
এই ছয়'টি কালেমা ইসলাম বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এগুলি মুসলমানদের আল্লাহর একত্ব, নবীর গুরুত্ব এবং ক্ষমা প্রার্থনা এবং পাপ থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা দেয়। এগুলি পাঠ করা মুসলমানদের চিন্তাভাবনা, অনুতাপ এবং তাদের আনুগত্যকে শক্তিশালী করতে সহায়তা করে।
আসামের একজন অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য, যিনি তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পাহেলগাঁও গিয়েছিলেন, তিনিই দাবি করেছেন যে- জঙ্গিদের বন্দুকের নলের সামনে কলমা পাঠ করায় তিনি বেঁচে গিয়েছিলেন। যখন গুলির শব্দে মুখোরিত চারদিক, তখন অন্যরা পবিত্র শ্লোক পাঠ করায় ব্যস্ত ছিলেন, তা দেখে তিনিও তাতে যোগ দিয়েছিলেন। এতে কাজ হয়, প্রাণে বেঁচে যান অধ্যাপক ভট্টাচার্য।
দেবাশিসবাবু বলেছেন, "আমার চারপাশের সবাই ('কলমা') পড়ছিলেন, আমিও তা পাঠ করতে থাকি। এক জঙ্গি আমার মাথার দিকে বন্দুক তাক করেছিল, আমি যা বলছি তা শুনতে পেয়ে সে চলে যায়। আমি কেবল 'লা ইলাহি...' পাঠ করছিলাম যা সবাই করছিল।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?