শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২৪ এপ্রিল ২০২৫ ২১ : ৩৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: পাহেলগাঁও হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কভার করতে গিয়ে নিগ্রহের শিকার হলেন বর্ষীয়ান সাংবাদিক রাকেশ শর্মা। দিনিক জাগরণ-এর এই রিপোর্টারকে বিজেপি কর্মী ও কয়েকজন বিধায়কের সামনে প্রকাশ্যে মারধর করা হয় বলে পিটিআই সূত্রে জানা গেছে। পরে তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র জানায়, নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি নিয়ে প্রশ্ন তোলার পরই বিজেপি নেতাদের রোষের মুখে পড়েন রাকেশ শর্মা ও অন্যান্য সাংবাদিকরা। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বিজেপি সরকারের হাতে থাকলেও, প্রশ্ন ওঠে পাহেলগাঁও হামলা ও কাঠুয়ায় জঙ্গিদের চলাচল কীভাবে সম্ভব হলো।
এই প্রশ্নের উত্তরে বিজেপি বিধায়ক দেবেন্দর মন্যলকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, ‘‘এই ঘটনা কি কেন্দ্র সরকারের ব্যর্থতা নয়?’’ তখনই বিজেপি নেতা হিমাংশু শর্মা সাংবাদিকদের ‘বিচ্ছিন্নতাবাদী ভাষায়’ কথা বলার অভিযোগ তোলেন।
সাংবাদিকদের অভিযোগ, হিমাংশু শর্মা বারবার প্রশ্নে বাধা দিচ্ছিলেন। তার প্রতিবাদে সাংবাদিকরা প্রতিবাদ বর্জনের সিদ্ধান্ত নিলে, রাকেশ শর্মার ওপর চড়াও হন বিজেপি কর্মী হিমাংশু শর্মা, রবিন্দর সিং, অশ্বিনী শর্মা, মনজিৎ সিং, টনি ও প্রবীণ চুনা।
এই মারধরের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আহত রাকেশ শর্মাকে স্থানীয় ডিএসপি রবিন্দর সিং উদ্ধার করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার পর কাঠুয়া জেলার সিনিয়র পুলিশ সুপার শোভিত সাক্সেনার কাছে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর-এর দাবি জানান সাংবাদিকরা। একইসঙ্গে কাঠুয়া শহরের শহিদি চৌকে ও জম্মু প্রেস ক্লাবে প্রতিবাদে মুখর হন সংবাদকর্মীরা।
সাংবাদিকরা ঘোষণা করেছেন, যতদিন না বিজেপি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ততদিন তাঁরা দলটির কোনও কর্মসূচি কভার করবেন না।
Daink Jagran Reporter Rakesh sharma assaulted by BJP worker asking if this is also a government and intelligence failure to a BJP leader.
— Surbhi (@SurrbhiM) April 23, 2025
Now he is in hospital . Shame on BJP people.#Pahalgam pic.twitter.com/Yr0u6jCsLP
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?