শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গোটা বিশ্বকে অবাক করেছে চিনের গোল্ড এটিএম। এটিকে রাখা হয়েছে সাংহাইতে। এটির বিশেষত্ব দেখে সকলেই চমকে উঠেছেন। এর প্রধান কাজ হল সোনাকে গলিয়ে দেওয়া। এরপর তার মান পরীক্ষা করা। সবার শেষে সেই সোনার যে দাম সে ঠিক মনে করবে সেই টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।
চিনের একটি সংস্থার পক্ষ থেকে এই সোনার এটিএম তৈরি করা হয়েছে। এখানে ৩ গ্রামের বেশি সোনা দিতে হবে। এরপর কামাল করে দেবে এই এটিএম মেশিনটি। আপনার দেওয়া সোনাকে নিমেষে গলিয়ে দেবে। তার ওজন এবং মান পরীক্ষা করে নেবে। এরপর সেই সোনার দামের সমান টাকা সরাসরি পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই কাজটি করতে সে সময় নেবে মাত্র ৩০ মিনিট। এজন্য কোনও পেপারওয়ার্ক বা আইডি লাগবে না।
প্রতিদিন বাড়ছে সোনার দাম। সেখানে দরকারে মানুষ নিজের সোনা বিক্রি করে দিচ্ছে। তবে তাদের কাজকে সহজ করে দিল এই সোনার এটিএম। চিনের একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে এক গ্রাম সোনার দাম ৯ হাজার ২০০ টাকা। একজন ব্যক্তি নিজের ৪০ গ্রাম সোনার চেন এই এটিএম মেশিনে দিয়েছিলেন। তারপর ৩০ মিনিটের মধ্যে সেই ব্যক্তির অ্যাকাউন্টে ৪ লাখ ২০ হাজার টাকা চলে যায়।
তবে এক ভারতীয় সোনার ব্যবসায়ী জানিয়েছেন যদি এই সোনার এটিএম মেশিনটি ভারতে চলে আসে তাহলে সেখানে লোকসানের মুখ দেখবেন এখানকার সোনার ব্যবসায়ীরা। চিনে এই মেশিন একটি রয়েছে। তারা এটিকে একটি স্মার্ট দিক হিসেবে দেখছে। বিনা কাগজে সোনা বিক্রি করার এত সহজ পদ্ধতি বের করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চিন।
যদিও ভারতে বা অন্য কোনও দেশে এই সোনার এটিএম মেশিনটি আনা হবে কিনা সেকথা জানা যায়নি। বিশ্বের প্রতিটি প্রান্তে বর্তমানে সোনার দাম লাফিয়ে বাড়ছে। সেখানে সোনার এই এটিএম মেশিনকে অনেকে সোনার খনি বলেও মনে করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?