রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | আগামী বছরেই সোনার দাম হবে ৩ লাখ! অশনি সঙ্কেত দিল জে পি মর্গান

Sumit | ২৪ এপ্রিল ২০২৫ ১৯ : ১৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সোনার দাম প্রতিদিন বাড়ছে। সেখানে ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম। এরই মধ্যে আমেরিকার একটি প্রতিষ্ঠান জানিয়ে দিলেন ২০২৬ সালে সোনার দাম নাকি ৩ লাখ টাকা পার করবে।


আমেরিকার প্রতিষ্ঠান জে পি মর্গান মনে করছেন ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সোনার দাম ৪ হাজার মার্কিন ডলারের কাছে চলে যাবে। মার্কিন শুল্ক নীতি, মার্কিন দেশের সঙ্গে চিনের সম্পর্কের অবনতি হলুদ ধাতুর বাজার দরে বিরাট প্রভাব ফেলবে। 


চলতি বছরেই সোনার দাম ধীরে ধীরে লাখ টাকার কাছে চলে গিয়েছে। এই দাম বছরের শেষদিকে আরও বাড়বে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে দাম প্রায় ৪ হাজার মার্কিন ডলারের কাছে থাকবে। ভারতীয় মুদ্রায় এর দাম হতে পারে প্রায় ৩ লাখ ৪১ হাজার ৫৫৮ টাকার সমান।


জে পি মর্গান জানিয়েছে, আমেরিকা এবং চিনের মধ্যে শুল্কযুদ্ধ যে আকার ধারণ করেছে, তাতে সোনার দাম আরও বাড়তে পারে। অর্থনৈতিক মন্দার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা। তারা আরও জানিয়েছে, প্রত্যাশার তুলনায় চাহিদা বেড়ে গেলে, চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকেই সোনার দাম আউন্স প্রতি ৩৬৭৫ ডলারে পৌঁছে যেতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ১৪ হাজার টাকা।


২২ এপ্রিল সর্বপ্রথম সোনার দাম প্রতি আউন্সে ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫০০ ডলার ছোঁয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৯৯ হাজার টাকা। ভারতে সোনার দাম ইতিমধ্যেই প্রতি ১০ গ্রামে ১ লক্ষের কোটা পেরিয়ে গিয়েছে। যদি দাম আরও বাড়ে তাহলে সোনায় হাত ছোঁয়ানো অসম্ভব হয়ে উঠতে পারে ভারতীয়দেরও। জে পি মর্গানের-এর পূর্বাভাস বলছে, ২০২৫ সাল শেষ হতে হতেই সোনার দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। 


কেন সোনার দাম ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে, তার কারণও খোলসা করেছে জে পি মর্গান। তাদের দাবি, সোনায় বিনিয়োগ বাড়ছে যেমন, বাড়ছে সোনার চাহিদাও। আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্কে ইতিমধ্যেই সোনার চাহিদা বেড়ে প্রতি ত্রৈমাসিকে গড়ে ৭১০ টন হয়ে গিয়েছে। তবে যদি চাহিদা হ্রাস পায়, শুল্কনীতি নিয়ে ট্রাম্প যদি একরোখা ভাব ছেড়ে নমনীয় বন, সেক্ষেত্রে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে বলে দাবি করা হয়েছে। 

 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া