মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল পেমেন্টকে অন্যদিকে নিয়ে গিয়েছে ইউপিআই পেমেন্ট। ছোটো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একে ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করে থাকেন। তবে এবার এই পেমেন্টকে নতুন মাত্রা দিল ইউপিআই।
যদি আপনার একটি ইউপিআই অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিকে এবার মনের আনন্দে ব্যবহার করতে পারবে আপনার পরিবার বা সন্তান। নতুন এই ফিচার নিয়ে এসেছে ইউপিআই সার্কেল ফিচার। এটি চালু করা হয়েছে ভীম অ্যাপে।
এই ইউপিআই সার্কেল থেকে যার নামে অ্যাকাউন্ট থাকবে সেটি তিনি অতি সহজেই নিজের কাছের বিশ্বস্ত মানুষদের সঙ্গে সেটি শেয়ার করতে পারবেন। সেই তালিকায় তার অভিভাবকরা থাকতে পারে, সন্তানরা থাকতে পারে, পরিবারের অন্য কোনও সদস্য থাকতে পারে।
এখানেই শেষ নয়, যদি আপনার পরিবারের কেউ কোনও পেমেন্ট করতে যান তাহলে একেবারে শেষবেলায় এসে সেখানেও আপনার অনুমতি লাগবে। এর মানে হল আপনার টাকা সুরক্ষিত থাকবে। অন্যদিকে আপনার পরিবার এবং কাছের বন্ধুরা আপনার অ্যাকাউন্টকে ব্যবহার করে নিজেদের কাজ করতে পারেন। তবে গোটা বিষয়টি থাকবে আপনার নজরদারিতে।
ইউপিআই সার্কেল থেকে একজন ব্যক্তি মোট ৫ জনকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিতে পারেন। তবে প্রতিটি পেমেন্টের আগে আপনাকে নিজের ইউপিআই পিন দিয়ে সেটিকে কনফার্ম করতে হবে। তবেই সেই পেমেন্ট করা যাবে।
এটি করতে হলে আপনাকে ভীম অ্যাপটি নামাতে হবে। সেখান থেকে ইউপিআই সার্কেল সেকশনে যেতে হবে। এরপর আপনি ৫ জনকে সেখান থেকে যুক্ত করতে পারেন। এরপর অ্যাপ্রুভ এভরি পেমেন্ট করতে হবে। ব্যাস তাহলেই কাজ শেষ।
বহু প্রবীণ ব্যক্তি আজও ডিজিটাল লেনদেন করতে পারেন না। তাদের জন্য এটি একটি বিরাট সুবিধা। অন্যদিকে ছোটো পেমেন্টের ক্ষেত্রেও আপনার বাড়ির স্কুল বা কলেজের পড়ুয়ারা সেখান থেকে পেমেন্ট করতে পারবে। সমস্তটাই আপনার নজরদারিতে হবে। এখানেই শেষ নয়, যদি আপনি মনে করেন তাহলে একটি নির্দিষ্ট লিমিট বেঁধে দিতে পারেন। সেখানে সেকেন্ডারি ব্যবহারকারীর জন্য আপনি মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত দিতে পারেন। তারপর সে আর মাসে পেমেন্ট করতে পারবে না। ফলে সেটাও আপনার হাতেই থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?