শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ এপ্রিল ২০২৫ ১৮ : ৩২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, পোপ ফ্রান্সিস, যতদিন পোপ ছিলেন, টানা ১২ বছর কোনওদিন নিজের ‘হোমল্যান্ড’ আর্জেন্টিনায় যাননি একবারের জন্যও। যদিও গতবছর তিনি আর্জেন্টিনা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাওলে খবর সূত্রের। তবে তাতে রাজনীতি-সহ একাধিক বিষয়ে প্রভাব পড়তে পারে, চিন্তা করে আর যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এই দীর্ঘ সময় বিশ্বের নানা দেশে গেলেও, নিজের দেশে না যাওয়ার পিছনে কারণ কী? কেন এক দশকের বেশি সময়ে একবারও গেলেন না নিজের ঘরে?
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, যখনই তাঁকে নিজের দেশে ফিরে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হত, তিনি বলতেন, ৭৬ বছর কাটিয়েছি সেখানে, সেটাই যথেষ্ট নয়? তিনি একাধিকবার এও বলেছেন, তিনি চান না রাজনীতিবিদরা তাঁর সফরকে নিজেদের স্বার্থে ব্যবহার করুক।
অনেকেই বলেন, পোপ ফ্রান্সিস কখনও চাননি তাঁর দেশের কোনও রাষ্ট্রপতি এক সময়ে বলুন, ‘আমি সেই ব্যক্তি, যিনি পোপ ফ্রান্সিসকে দেশে নিয়ে এসেছিলাম।‘ ২০১৭ সালে একবার গুঞ্জন শোনা গিয়েছিল, চিলি সফরকালে তিনি আর্জেন্টিনায় যাবেন, যদিও সময়ের কারণে তা সম্ভব হয়নি।
উল্লেখ্য, আর্জেন্টিনার আর্চ বিশপ থাকা কালীন, দেশের সঙ্গে তাঁর বিরোধ বাঁধে একবার। ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের সঙ্গে তাঁর মতবিরোধ নিয়ে চর্চা হয়েছিল বিস্তর।পোপ ফ্রান্সিস মরিসিও ম্যাক্রির নীতিরও বিরোধী ছিলেন।
পোপ ফ্রান্সিসের বর্তমান রাষ্ট্রপতি জাভিয়ের মিলেয়ের সঙ্গেও সম্পর্ক খুব একটা ভাল ছিল না। দায়িত্ব নেওয়ার আগে, তিনি প্রায়শই পোপ ফ্রান্সিসের প্রতি অবমাননাকর মন্তব্য করতেন বলে খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। দীর্ঘদিন রোগভোগের পর, ২১ এপ্রিল, ৮৮ বছর বয়সে প্রয়াত হন পোপ ফ্রান্সিস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?