বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাসপোর্ট হারিয়ে যাওয়ায় ৪২ বছর আটকে ছিলেন বিদেশে, কেরলের এই ব্যক্তির কাহিনী আপনার চোখেও জল আনবে

Rajat Bose | ২৪ এপ্রিল ২০২৫ ১৪ : ০২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ৪২ বছর পর দেশে ফিরলেন কেরলের বাসিন্দা গোপালন চন্দ্রন। এতগুলো বছর তিনি মধ্য–পূর্বের দেশটিতে আটকে ছিলেন। 


কাজের খোঁজে আজ থেকে ৪২ বছর আগে বাহরিনে গিয়েছিলেন কেরলের বাসিন্দা গোপালন। চার দশক পর তিনি দেশে ফিরতে পেরেছেন প্রবাসী ভারতীয়দের লিগাল সেলের সহায়তায়। 


যে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দেশে ফিরেছেন গোপালন। তারাই গোটা ঘটনা বর্ণনা করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে বলা হয়েছে, ১৯৮৩ সালে চাকরির খোঁজে বাহরিন যান গোপালন। পরিবার থেকে গিয়েছিল কেরলে। কিন্তু বাহরিন পৌঁছনোর দুর্ভাগ্যজনকভাবে গোপালনকে যে নিয়ে এসেছিলেন তিনি মারা যান। হারিয়ে যায় গোপালনের পাসপোর্টও। কোনও কাগজপত্র তাঁর কাছে ছিল না। অভিবাসন দপ্তরের নিয়মের বেড়াজালে আটকে পড়েন তিনি। 


পোস্টে বলা হয়েছে, ১৯৮৩ সালে এক যুবক গোপালন চন্দ্রন কেরলের ছোট্ট গ্রাম থেকে বাহরিনের উদ্দেশে পাড়ি দেন। পরিবারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ওই যুবক। কিন্তু জীবনে অন্যরকম কিছু ঘটে যায় তাঁর। তাঁর নিয়োগকর্তা আচমকাই মারা যান। গোপালনের পাসপোর্টও হারিয়ে যায়। ফলে বিদেশে কাগজপত্র ছাড়া অসহায় হয়ে পড়েন তিনি। 


অবশেষে গোপালন দেশে ফিরতে পেরেছেন প্রবাসী লিগাল সেলের সহায়তায়। এই লিগাল সেল বাহরিনে ভারতীয় দূতাবাস ও অভিবাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে এতগুলো বছর পর গোপালনকে দেশে ফিরতে সাহায্য করেছে। 


বাড়ি ফিরে নিজের ৯৫ বছরের মাকে দেখে চোখের জল আটকাতে পারেননি গোপালন। সেই মা যিনি এতগুলো বছর ধরে ছেলের পথ চেয়ে বসেছিলেন। বাহরিন থেকে কোনও ব্যাগ ছাড়াও ভারতে ফিরেছেন গোপালন। পরিবারের সঙ্গে মিলিত হতে পেরে এখন খুশিতে ডগমগ গোপালন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া