বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ এপ্রিল ২০২৫ ০৩ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পরেই কড়া পদক্ষেপ ভারত সরকারের। সাফ জানিয়ে দেওয়া হল, ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। বেঁধে দেওয়া হল সময়। মঙ্গলবারের ভয়াবহ জঙ্গি হামলার পরেই, বুধবার দেশে ফিরে পরপর বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী। বুধবার সন্ধেয় তাঁর বাসভবনে প্রায় দু' ঘণ্টার বেশি সময় ধরে চলে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, একগুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। যার মধ্যে অন্যতম পাকিস্তানিদের জন্য 'সার্ক' ভিসা বাতিল।
সমস্ত সার্ক ভিসা পাকিস্তানিদের জন্য বাতিল করল ভারত সরকার। যেসব ভিসা আগে দেওয়া হয়েছে বাতিল তা। এসপিইএস ভিসার আওতায় যেসব পাকিস্তানি এই মুহূর্তে রয়েছেন ভারতে, তঁদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে ভারত।
কী এই 'সার্ক' ভিসা? সাউথ এশিয়ান অ্যাসোশিয়েশন ফর রিজিওন্যাল কোঅপারেশন বাংলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর অন্তর্ভূক্ত দেশগুলির মধ্যে সহজে ভ্রমণের জন্য বিশেষ ভিসা হল সার্ক ভিসা। সদস্য দেশগুলির নিজেদের মধ্যে যাতায়াত-সহ অন্যান্য বিষয় সহজের লক্ষ্যে এই ভিসা। মূল লক্ষ্য ব্যবসা-বাণিজ্য। সার্ক-এর সদস্য দেশ হল বাংলাদেশ, ভুটান, ভারত, মলদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। সার্ক-ভিসা থাকলে, এই কয়েকটি দেশের বাসিন্দাদের, এই দেশগুলি ভ্রমণে প্রতিবার আলাদা করে ভিসার প্রয়োজন পড়ে না।
বুধবার পাকিস্তানিদের জন্য সমস্ত রকম সার্ক ভিসা বাতিল করল ভারত। এছাড়াও ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত বহাল থাকবে সিদ্ধান্ত। আটারী সীমান্ত বন্ধের ঘোষণা করা হয়েছে। বিদেশ সচিব জানিয়েছেন, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করেছে নয়াদিল্লি। তাঁদের ভারত ছাড়ার জন্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ। জানানো হয়েছে, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে নিজস্ব প্রতিরক্ষা,নৌ, বিমান উপদেষ্টাদের ফিরিয়ে নেবে ভারত।
কাশ্মীর হামলায় বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার সন্ধেয় বৈঠকের সম্ভাবনা। অন্যদিকে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অনন্তনাগ পুলিশ সন্ত্রাসীদের সম্পর্কে তথ্যের জন্য ২০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে। গুজরাট সরকার কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো রাজ্যবাসীদের ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে বলেছে খবর সূত্রের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?