বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | গরমে প্রায়ই মাথাব্যথা? ঠিক কী কারণে এমন হয় জানেন?এই কটি নিয়ম মানলেই মিলবে যন্ত্রণা থেকে মুক্তি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ এপ্রিল ২০২৫ ০০ : ২০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমের প্রভাব পড়ে আমাদের শরীরেও। গরম বেশি পড়লে অনেকেই মাথা যন্ত্রণার সমস্যায় ভোগেন। আসলে মাথাব্যথার সঙ্গে গরমের সরাসরি সম্পর্ক রয়েছে। আর গরম বাড়ার সঙ্গে সমস্যা আরও জটিল হয়। কিন্তু কেন গরমের সঙ্গে মাথাব্যথা বাড়ে? জেনে নিন-

* জলশূন্যতা- গরমে বেশি ঘাম হলে শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে। যা মাথাব্যথার সমস্যায় ট্রিগার করে। ডিহাইড্রেশন শরীরে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছয়। এর উপসর্গ হিসেবে মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা, দুর্বল লাগতে পারে।
* দীর্ঘক্ষণ সূর্যালোকের সংস্পর্শ: কারও কারও ক্ষেত্রে সরাসরি সূর্যের আলো চোখে পড়লে মাথাব্যথা শুরু হয়। অতিরিক্ত গরমে মাথার সূক্ষ্ম রক্তনালি প্রসারিত হওয়ায় মাথাব্যথা হতে পারে।
* গরমজনিত দুর্বলতা: দীর্ঘক্ষণ প্রচণ্ড গরমে কাজ করায় শরীরের তাপমাত্রা খুব বেশি বেড়ে যেতে পারে। অনেক সময় শরীর ঠিকভাবে ঠান্ডা হয় না, যাকে হিট এক্সহশন বলে। এর লক্ষণগুলোর মধ্যে অন্যতম মাথাব্যথা।
* মাইগ্রেন: কারও মাইগ্রেনের সমস্যা থাকলে গরমে বাড়তি সাবধানতা নেওয়া প্রয়োজন। বাইরে প্রখর রোদে বেশিক্ষণ থাকলেই মাইগ্রেনের ব্যথা হতে পারে। সঙ্গে চোখব্যথা, বমিরও আশঙ্কা থাকে।
* শারীরিক পরিশ্রম: গরমে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে শরীরে দ্রুত জলশূন্যতা হয়। বেশি ঘাম হওয়ার কারণে এই সময় সর্দিকাশিতে হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত সর্দির কারণে নাক বন্ধ হয়ে সাইনুসাইটিস হয়। ফলে মাথাব্যথা হতে পারে।
* ঘুমের অভাব: পর্যাপ্ত ঘুমের অভাব, রাত জাগা কিংবা একটানা দীর্ঘক্ষণ কাজ করলেও অনেক সময় মাথাব্যথা হয়। এমনকি অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তাও মাথাব্যথার সমস্যা বাড়িয়ে দিতে পারে। 

কীভাবেই বা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন

* শরীর যাতে জলশূন্য না হয় তার জন্য পর্যাপ্ত জল পান করুন। তৃষ্ণার্ত অনুভব না হলেও জল খান। 
* খুব প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে ৪টের মধ্যে বাইরে থাকা এড়িয়ে চলুন। 
* বাইরে বেরলে অবশ্যই সানগ্লাস, ছাতা ও সানস্ক্রিন ব্যবহার করুন।
* অতিরিক্ত রঙিন ও আঁটসাঁট পোশাকের বদলে ঢিলেঢালা, সাদা ও সুতির আরামদায়ক পোশাক পরুন।
* গরমে মরশুমি ফল, সবজি ও পর্যাপ্ত প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। 
* হঠাৎ মাথাব্যথা বাড়লে সঙ্গে বমি বা জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া