বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ এপ্রিল ২০২৫ ২৩ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার, উপত্যকায় নিশ্চিতে ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকেরা। আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল সবকিছু। কিন্তু পরিস্থিতি বদলে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। আর্তনাদ, হাহাকার, রক্ত উপত্যকার বুকে। পহেলগাঁও হামলায় সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এখনও প্রাণ গিয়েছে ২৬ জনের। রাজনীতি, দেশের প্রায় সব স্তরে আতঙ্ক, আশঙ্কা, চর্চা। দেশবাসীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী।
এর মাঝেই সামনে এসেছে অসমের এক অধ্যাপকের বক্তব্য। তা শুনেও রীতিমতো চমকে উঠছেন সাধারণ মানুষ। কী বলছেন তিনি? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অসম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, ঠিক কোন কারণে তাঁর পাশের জনকে জঙ্গিরা গুলি করে খুন করলেও, ছেড়ে দিয়েছিল তাঁকে।
কী জানাচ্ছেন অধ্যাপক? তিনি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ সংস্থায়। মঙ্গলবার ঘটনার সময় তিনি জিরিয়ে নিচ্ছিলেন গাছের তলায় শুয়ে। সঙ্গে পরিবার। আচমকা শুনতে পান, আশেপাশের অনেকেই কলমা পাঠ করছেন। তিনি যেহেতু জানতেন, তিনিও তাই কলমা পাঠ শুরু করেন। তাঁর পাশেই শুয়ে থাকা এক ব্যক্তিকে জঙ্গিরা মাথায় গুলি করে খুন করার পর জঙ্গিরা তাঁকে জিজ্ঞাসাও করে ‘কী করছেন?’। তিনি জোরে জোরে কলমা পড়তে থাকায় তারা অন্যত্র চলে যায় বলে জানিয়েছেন ওই অধ্যাপক।
পরে তিনি সেখান থেকে উঠে গিয়ে, প্রায় দু’ ঘণ্টা ঘোড়ার ক্ষুর অনুসরণ করে হাঁটতে থাকেন। তিনি যে বেঁচে আসছেন, এখনও নিজেই বিশ্বাস করতে পারছেন না তা।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন শোকগ্রস্ত পরিবারের সঙ্গে। মঙ্গলবার রাতেই জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন অমিত শাহ। বুধবার কড়া বার্তা দিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রীও। বুধবার সন্ধেয় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন দেশের প্রধানমন্ত্রী, সূত্রের খবর তেমনটাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?