বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: হাঁটা হল সুস্থতার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী এক্সারসাইজ। সারাদিনে অন্য কোনও শরীরচর্চা করার সময় না পেলেও অন্তত হাঁটার পরামর্শ দেন চিকিৎসকেরা। নিয়মিত হাঁটার অভ্যাস ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরলের মতো রোগকে অনায়াসে বশে রাখতে পারে। অনেকেই সুস্থ-সবল জীবন কাটাতে রোজ সকালে হাঁটতে বেরোন। কিন্তু যেমন-তেমনভাবে হাঁটা নয়, আসল উপকার পেতে মর্নিং ওয়াকে কয়েকটি নিয়ম মানা জরুরি।
১. সময় ধরে হাঁটুন: অনেকেই সকালে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের জন্য হাঁটেন। আর তাতেই শরীরের উপকার হবে বলে মনে করেন। কিন্তু আসলে এই সময়টুকু হেঁটে তেমন কোনও উপকার পাওয়া যায় না। অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে। পারলে তার থেকেও কিছুটা বেশি সময় হাঁটতে পারেন। কিন্তু এর চেয়ে কম সময় হাঁটা চলবে না।
২. ওয়ার্মআপ করুন: ব্রিস্ক ওয়াক বা জোরে হাঁটার আগে অবশ্যই ওয়ার্মআপ করুন। রাতের বিশ্রামের পর পেশির সঞ্চালন ঠিক রাখার জন্য হাঁটার আগে হালকা ৪-৫ মিনিট ওয়ার্মআপ করে নিন। নয়তো হাঁটার সময়ে মাঝ পথে পায়ে, পিঠে ক্র্যাম্প হতে পারে।
৩. হাইড্রেশন বজায় রাখুন: হাঁটার সময়ে জল তেষ্টা পাওয়া খুব স্বাভাবিক। হাঁটতে যাওয়ার আগে কিছুটা পরিমাণে জলপান করুন। হাঁটার সময় সঙ্গে রাখুন জলের বোতল। তৃষ্ণা পেলে জল খেতে ভুলবেন না। এতে শরীরে জলের ঘাটতি হবে না।
৪. সঠিক জুতো, পোশাক পরুন: হাঁটার জন্য অবশ্য ভাল জুতো পরুন। নয়তো পায়ের উপর চাপ পড়বে। সঠিক জুতো না পরে ব্রিস্ক ওয়াক করলে পায়ের সমস্যা হতে পারে। খুব দামি জুতো না পরলেও অন্তত যে কোনও স্পোর্টস শু পরার চেষ্টা করুন। হাঁটার সময় সুতির এবং ঢিলেঢালা জামা-কাপড় পরুন। এতে ঘেমে গেলে অস্বস্তি কম হবে।
৫. খালি পেটে হাঁটা নয়- সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে গেলে অনেকে এনার্জি কম পান। আবার দীর্ঘক্ষণ খালি পেটে থাকার ফলে গ্যাস-অম্বলের সমস্যাও হতে পারে। সেক্ষেত্রে অল্প ড্রাই ফ্রুটস খেয়ে হাঁটতে যেতে পারেন। ব্ল্যাক কফি খেলেও হাঁটার এনার্জি পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?