বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পহেলগাওঁয়ে হানার পরেই বারামুল্লায় অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় সেনার তৎপরতায় নিহত দুই জঙ্গি

AD | ২৩ এপ্রিল ২০২৫ ১৮ : ২৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। ভারতীয় সেনার প্রচেষ্টায় সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনার সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। বুধবার সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টায় ভারতীয় সেনার চিনার কোর তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, "২৩শে এপ্রিল ২০২৫-এ আনুমানিক ২-৩ জন সন্ত্রাসী বারামুল্লার (উত্তর কাশ্মীর) উরি নালার এলাকা সরজীবন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। সতর্ক সেনারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে এবং বাধা দেয়। যার ফলে গুলির লড়াই শুরু হয়। প্রায় এক ঘণ্টার লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে সেনারা।"

পোস্টে আরও জানানো হয়েছে, "সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে।"

জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে পহেলগাঁওয়ে। পর্যটকদের উপর জঙ্গিদের নির্বিচারে গুলিবর্ষণে কমপক্ষে ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মকর্তাও ছিলেন। সেই হামলার কয়েক ঘণ্টা পরে এই সংঘর্ষ শুরু হয়। 

হামলায় আহতদের সরিয়ে নেওয়ার জন্য সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। কারণ এই এলাকাটি কেবল পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে করেই যাতায়াত করা সম্ভব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া