বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | 'আমরা কিছু করব না, রক্ষা করতে এসেছি', জঙ্গি হানার পর আতঙ্কিতদের ভারতীয় সেনার সান্ত্বনা দেওয়ার ভিডিও প্রকাশ্যে

AD | ২৩ এপ্রিল ২০২৫ ১৭ : ১৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ২২শে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল ৩টায় এই অঞ্চলের প্রত্যন্ত তৃণভূমি বৈসরনে চার থেকে ছয় জন জঙ্গি পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এই বছর কাশ্মীরে পর্যটকদের উপর এটিই প্রথম আক্রমণ। সর্বশেষ এই ধরণের ঘটনা ঘটেছিল ২০২৪ সালের মে মাসে, পাহেলগাঁওয়ে। ওই সময় জঙ্গি হামলায় দুই পর্যটক আহত হয়েছিলেন। এই ভয়াবহতার মধ্যে, ভারতীয় সেনাবাহিনীর ঘটনাস্থলে কোনও রকমে প্রাণে বেঁচে যাওয়া আতঙ্কিত পর্যটকদের সান্ত্বনা দেওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে দেখে মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নামতে বাধ্য।

ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ভারতীয় সেনার সদস্যদের বলছেন যে জঙ্গিরা দশটি ভিন্ন দিক থেকে গুলি চালিয়েছে। সেনারা যখন ভীত পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন বেঁচে যাওয়া কয়েকজন পর্যটককে চিৎকার করতে দেখা গিয়েছে। ভীত-সন্ত্রস্ত পর্যটকরা সেনাদের জঙ্গি ভেবে চিৎকার করতে শুরু করেন। 

একটি বিশেষ হৃদয় বিদারক মুহূর্তে দেখা যায় যে, একজন মহিলা অঝোরে কেঁদে চলেছেন। সেনার কাছে তাঁর সন্তানদের একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। সেই সময় এক সেনাকর্মী বলে ওঠেন, "আরে বসুন বসুন, আমরা সেনা। আপনাদের সুরক্ষার জন্য এসেছি।"

পরে ওই মহিলাকে বলতে শোনা যায় যে, হামলার সময় জঙ্গিরা তাঁর স্বামীকে গুলি করে হত্যা করেছে।

হামলকারীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার তদন্তের জন্য বিষয়টিজাতীয় তদন্ত সংস্থা (NIA) এর কাছে হস্তান্তরের কথা বিবেচনা করছে।

(ভিডিওটিতে সহিংসতা, মানসিক আঘাত এবং যন্ত্রণাদায়ক দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। যা কিছু পাঠকের কাছে অস্বস্তিকর হতে পারে। দর্শকদের বিবেচনার করে ভিডিওটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া