শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পহেলগাঁও বিভীষিকা: হাতে ধরা একে-৪৭, পরনে কুর্তা, প্রকাশ্যে হামলাকারী এক সন্দেহভাজন জঙ্গির ছবি

AD | ২৩ এপ্রিল ২০২৫ ১৬ : ২৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও জঙ্গি হানার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন এক জঙ্গির প্রথম ছবি প্রকাশিত হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে সেই ছবি প্রকাশ করেছে।

পহেলগাঁওয়ের বৈসরনে হামলাস্থলের ভিডিও থেকে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন জঙ্গি একজন ব্যক্তি। পরনে কুর্তা, হাতে ধরে রয়েছেন একটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল। নিরাপত্তা সংস্থাগুলি দৃঢ় বিশ্বাস, এই ব্যক্তিই পহেলগাঁও জঙ্গি হানারা সঙ্গে জড়িত সন্ত্রাসীদের একজন।

মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁও শহরের কাছে একটি জনপ্রিয় পর্যটন স্থানে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ২৬ জনকে হত্যা করেছে। যাদের বেশিরভাগই অন্যান্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর থেকে এই হামলাটি উপত্যকায় সবচেয়ে মারাত্মক। ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ৪০ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন।

পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার স্থানীয় শাখা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) কাশ্মীরে পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে জঙ্গিদের খুঁজে বার করার চেষ্টা করছে।

টিআরএফের উত্থান হয় ২০১৯ সালে। তখন সবে সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ হয়েছে। জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’র অবলুপ্তি হয়েছে। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ হিসাবে উঠে আসে টিআরএফ। 

হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের দুই দিনের সফর কাটছাঁট করেছেন। বুধবার রাতে তাঁর ফেরার কথা থাকলেও, মঙ্গলবার রাতেই তিনি নয়াদিল্লিতে ফিরে আসেন। প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিস্রির সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিশ্বনেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন। ভারতের প্রতি তাদের সমবেদনা প্রকাশ করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া