বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

Sumit | ২২ এপ্রিল ২০২৫ ০৩ : ১২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে গিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মঙ্গলবার সন্ধ্যের পর সেখানে পৌঁছন। সেখানে উপস্থিত ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ছিলেন সেনাবাহিনীর প্রধানরাও। ইতিমধ্যেই এই জঙ্গি হামলার জেরে প্রাণ হারিয়েছেন ২৬ জন। আহত হয়েছেন আরও বহু। পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ইতিমধ্যে সংবাদের শিরোনামে এসেছে। 


মঙ্গলবার দুপুরের দিকে অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন একাধিক পর্যটক। এদিনে দুপুরে প্রথমে একজন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে সেই সংখ্যা আরও বাড়ে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। 


জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার জেরে ইতিমধ্যে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। শ্রীনগরের জন্য এই নম্বর হল ০১৯৪২৪৫৭৫৪৩ এবং ০১৯৪২৪৮৩৬৫১। এডিসি শ্রীনগরের সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা ৭০০৬০৫৮৬২৩ এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গোটা ঘটনাটি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন। এই ঘটনার জেরে রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। 


পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রিসেসটেন্স ফ্রন্ট, লস্কর-ই-তৈবা। জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।


নরেন্দ্র মোদি তাঁর বার্তায় বলেন, এই জঘন্য কাজের পিছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে তাদের ছাড়া হবে না! তাদের দুষ্ট উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।


শোকপ্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি এক টুইটে বার্তা দেন,' জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। এই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের রেহাই দেওয়া হবে না এবং আমরা অপরাধীদের কঠোরতম শাস্তি প্রদান করব।'


কাশ্মীরে এখন পর্যটনের মরশুম। বহু বাসিন্দাই সেখানে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। এই পরিস্থিতিতে ভূস্বর্গ ফের রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। যা নিঃসন্দেহে ভূস্বর্গের আর্থ সামাজিক পরিস্থিতির ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ দিক। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া