বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ওজন কমলেও কিছুতেই কমছে না ভুঁড়ি? নেপথ্যের এই সব জটিল কারণ শুধরে নিলেই ঝরবে পেটের চর্বি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২২ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ওজন কমানো সকলের জন্য সহজ নয়। কোনও মতে ওজন কমলেও ভুঁড়িটা যেন কমতেই চায় না! কড়া ডায়েট, নিয়মিত ব্যায়াম করেও ফল শূন্য। পেটের চর্বি ঝরানোর চ্যালেঞ্জ সামলাতে রীতিমতো হিমশিম খান অনেকেই। কিন্তু কেন এমন হয় জানেন? 

আসলে পেটের মেদ কমাতে হলে বেশ কয়েকটি বিষয় নজর দেওয়া জরুরি। কেবল পরিমাণে কম খাওয়াই সমাধান নয়। কারণ অল্প খাবারেও অনেক বেশি ক্যালরি থাকতে পারে। তাছাড়া কোন ধরনের ব্যায়াম করলে পেটের মেদ কমবে, তা জানাও প্রয়োজন। এছাড়াও নেপথ্যে থাকতে পারে আরও বেশ কয়েকটি কারণ। 

* কর্টিসলের মাত্রা বৃদ্ধি: মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে, এমন হরমোন হল কর্টিসল। এই হরমোনের মাত্রা বেশি হয়ে গেলে উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবেটিস, অস্টিয়োপোরোসিসের মতো সমস্যা বেড়ে যেতে পারে। সঙ্গে পেটের চারপাশে চর্বি জমা হয়। 
* পেটের ব্যায়ামের অভাব- ওজন কমাতে কার্ডিও সাহায্য করে ঠিকই, কিন্তু ওজন তোলা বা 'কোর ওয়ার্কআউট' না করলে পেশী শক্তিশালী হয় না। বিশেষ করে নিয়মিত পেটের ব্যায়াম করলে দ্রুত উপকার পাওয়া যায়।  
* বেশি চিট ডে- ডায়েটের মধ্যে থাকলেও সপ্তাহে একদিন মনের মতো খাবার খাওয়ার ছাড় থাকে। যাকে বলা হয় 'চিট ডে'। ওজন কমানোর প্রক্রিয়ায় এই 'চিট ডে'-র যেমন ভূমিকা রয়েছে, তেমনই অতিরিক্ত 'চিট ডে' অর্থাৎ বেশি ক্যালোরিযুক্ত খাবার খেলে সহজে ভুঁড়ি কমানো যায় না। 
* অপর্যাপ্ত ঘুম: ওজন কমানো বিশেষ করে পেটের চর্বি ঝরাতে যেমন ডায়েট, শরীরচর্চার ভূমিকা রয়েছে, তেমনই ঘুমও অত্যন্ত জরুরি। যদি পর্যাপ্ত ভাল ঘুম না হয়, তাহলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে খিদে বেড়ে যায় এবং বিপাকও ধীর হয়ে যায়। তখন যতই পরিশ্রম করুন না কেন, পেটের চর্বি ঝরানো সহজ হবে না। 
* ধৈর্য রাখুন: মনে রাখবেন, ওজন কমানোর সবচেয়ে শেষ ধাপে পেটের চর্বি ঝরে। তাই ধৈর্য হারালে চলবে না। আপনি ঠিক পথে চললেও দ্রুত ফল পাবেন না। পেটের মেদ ঝরাতে সময়, ধারাবাহিকতা এবং ধৈর্য রাখতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া