বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ভূস্বর্গ ভয়ঙ্কর'! হঠাৎ ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি, ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুমিছিল, আহত ২০

Pallabi Ghosh | ২২ এপ্রিল ২০২৫ ০০ : ২৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভূস্বর্গে দুঃসহ অভিজ্ঞতা। জম্মু ও কাশ্মীরে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন পর্যটকরা। আকস্মিক জঙ্গি হামলায় প্রাণ গেল পাঁচজন পর্যটকের। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। 

মঙ্গলবার দুপুরে অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন একাধিক পর্যটক। এদিনে দুপুরে প্রথমে একজন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সন্ধ্যায় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত বেড়ে ২০। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। 

কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পেয়েই উচ্চ পর্য়ায়ের জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। অমিত শাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশেই উপত্যকায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলগাঁওয়ে যাচ্ছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। 

পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রিসেসটেন্স ফ্রন্ট, লস্কর-ই-তৈবা। জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া