শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ এপ্রিল ২০২৫ ০০ : ২৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিড়ালের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমাদের সকলের নজরে আসে। তার মধ্যে অন্যতম হল বাইরে থেকে কোনও মরা প্রাণীকে ঘরে নিয়ে আসা। অনেকে এটা অশুভ মনে করেন। তবে এর কারণ জানলে অনেকেই অবাক হবেন।
যাদের বাড়িতে বিড়াল রয়েছে তারা এই ঘটনার সামনে বারবার পড়ে থাকেন। দেখা যায় তাদের আদরের পোষা বিড়ালটি অনেক সময় মুখে করে মরা প্রাণীকে বাড়িতে নিয়ে আসেন। সেখানে মরা ইঁদুর, পাখি বা অন্য কোনও প্রাণী থাকে।
তবে এবার চমক দেওয়ার পালা। অনেকে বুঝতে পারেন না কেন বিড়াল এমন কাজ করে। এর উত্তর হল বিড়াল তার প্রভুকে যদি খুব ভালবাসে তাহলে তার জন্য সে একটি উপহার নিয়ে আসতে চায়। তাদের কাছে উপহার হিসেবে থাকে মরা প্রাণীর দেহ। সেটিকে তারা নিজে শিকার করে নিয়ে আসে। নিজে মুখে করে বহন করে এনে সেটিকে তার প্রভুকে উপহার হিসেবে দেয়।
বিজ্ঞানীরা বলছেন ১০ হাজার বছর ধরে পৃথিবীতে বিড়াল রয়েছে। প্রথম থেকেই তারা খুব ভাল যোদ্ধা। অনেকটা বাঘের কায়দায় তারা শিকার করে। তাই বিড়ালকে বাঘের মাসি বলা হয়। তবে প্রভুর সঙ্গে তাদের সম্পর্ক খুব পছন্দের হয়ে থাকে। ফলে তারা চায় প্রভুর জন্য শিকার করে আনতে। তাকে উপহার হিসেবে দিতে। তাই তারা বাইরে থেকে মরা প্রাণী বাড়িতে টেনে নিয়ে আসে।
অনেকে বিড়ালের এই স্বভাবকে ভাল মনে নিতে পারে না। তার আনা উপহার দেখে তাকে বকাবকি শুরু করে দেয়। তবে এমনটা করা উচিত নয়। বিড়াল প্রভুর বাড়িকে নিজের বাড়ি বলে মনে করে। ফলে সেখানেই সে থাকতে এবং শিকার করা খাবার আনতে পছন্দ করে।
ঘরে থাকা বিড়ালরাই এই কাজটি বেশি করে থাকে। সেই তুলনায় বাইরে থাকা বিড়ালগুলি এমন করে না। তবে প্রভু যদি বু্দ্ধি করে তার আনা উপহার নিয়ে সেটিকে তার নজরের বাইরে গিয়ে ফেলে দেয় তাহলে সে খুব খুশি হবে। সেখানে বিড়ালের সঙ্গে তার প্রভুর সম্পর্ক আরও ভাল হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?