বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২২ এপ্রিল ২০২৫ ২৩ : ২৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: এক সমীক্ষায় দেখা গিয়েছে, যতই আমরা ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করি না কেন, বেশিরভাগ রান্নাঘর বাথরুমের চেয়ে নোংরা থাকে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। পুরোটা না হলেও রেস্তোরাঁ তো বটেই, গৃহস্থের রান্নারঘরও বেশ অপরিষ্কার থাকে। বিশেষ করে বাসন ধোয়ার ক্ষেত্রে অনেকেই কিছু ভুল করে বসেন। যা থেকে বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা থাকে।
হাত দিয়ে কিংবা ডিসওয়াশের ব্যবহার, যেভাবেই বাসন ধুয়ে থাকুন তাতে সঠিক পদ্ধতি মেনে চলা জরুরি। তাহলে বাসন ধোয়ার সময়ে কোন কোন বিষয় খেয়াল রাখবেন, জেনে নিন।
১. থালা, গ্লাস ধুতে অতিরিক্ত সাবান ব্যবহার করা চলবে না। বাসন পরিষ্কার করতে খুব বেশি পরিমাণ সাবান লাগে না। বরং অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে তার অবশিষ্টাংশ থালা, গ্লাসে লেগে থাকে। যা খাবারের সঙ্গে পেটে গিয়ে সমস্যা তৈরি করে।
২. বাসন ধোয়ার জন্য কী ধরনের সাবান ব্যবহার করছেন তাও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ব্লিচ, ট্রাইক্লোসান বা অন্যান্য অ্যান্টিসেপটিক সহ সাবান বা ডিটারজেন্ট এড়িয়ে চলাই ভাল।
৩. নিয়মিত ডিশ স্ক্রাবার পরিষ্কার করতে গরম জলে ভিজিয়ে রাখুন। অন্তত ১৫ দিন অন্তর বাসন মাজার স্ক্রাব বা স্পঞ্জ বদলে নিন। দীর্ঘদিন একই স্পঞ্জ ব্যবহার করা উচিত নয়।
৪. নোংরা সিঙ্ক বা ডিশ ওয়াশারে ভুলেও থালা-বাসন ধোবেন না। মনে রাখবেন, সিঙ্কে সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু থাকে। এমনকী সমীক্ষা বলছে, সাধারণত বাথরুম ১০০,০০০ গুণ বেশি জীবাণু থাকে সিঙ্কে। ভিনিগার এবং বেকিং সোডা বা ভিনিগার এবং নুন দিয়ে প্রতিদিন সিঙ্ক বা ডিশ টব পরিষ্কার করতে পারেন।
৫. ভালভাবে বাসন ধোওয়ার পর তা মুছে, শুকিয়ে তুলে রাখুন। বাসন মোছার কাপড়ও নিয়মিত সাবান দিয়ে কেচে রাখতে হবে, নাহলে ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়াতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?