বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২২ এপ্রিল ২০২৫ ২২ : ৪৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: স্কুল-কলেজের গণ্ডি পেরলেই চাকরি খোঁজা কম-বেশি সকলেরই প্রধান লক্ষ্য হয়ে ওঠে। আর মনের মতো চাকরি পেতে হলে সবার আগে প্রয়োজন সফলভাবে ইন্টারভিউ পর্ব পেরনো। যার জন্য শুধু পুঁথিগত শিক্ষাই নয়, ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুত করাও প্রয়োজন। নচেৎ ভাল ইন্টারভিউ দিলেও চাকরির সুযোগ হাতছাড়া হতে পারে। বিশেষ করে বেশ কিছু কথা রয়েছে যা প্রথম সাক্ষাতে নিয়োগকর্তাকে বলা ঠিক নয়। তাহলে ইন্টারভিউয়ে কোন কোন বিষয় খেয়াল রাখবেন, জেনে নিন-
১. পূর্বের অফিস সম্পর্কে নেতিবাচক মন্তব্য ইন্টারভিউতে প্রভাব ফেলতে পারে। আপনার আগের বস সম্পর্কে কোনও কটূক্তি শুনে আপনাকে নিয়ে নিয়োগকর্তার মনে খারাপ প্রতিক্রিয়া হতে পারে। বরং এমনভাবে বলুন যাতে বোঝায় যে আপনি আগের কর্মক্ষেত্রে শেখার সুযোগ পেয়েছেন, চ্যালেঞ্জ সামলেছেন এবং সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছেন।
২. “পারফেকশনিস্ট” শব্দটি এমন একটি শব্দ যা সন্দেহের উদ্রেক করে এবং এটি একটি বহুল ব্যবহৃত মিথ্যার মত শোনায়। তাই যদি ইন্টারভিউতে নিজেকে 'পারফেকশনিস্ট' উল্লেখ করেন, তাহলে আপনি আসলে দুর্বলতা ঢাকার চেষ্টা করছেন বলে নিয়োগকর্তা ভাবতে পারেন। বদলে আপনি কীভাবে কাজ করেন অর্থাৎ নিজের কাজের ধরন নিয়ে কথা বলতে পারেন।
৩. সৎ থাকা ভাল কিন্তু ইন্টারভিউতে সরাসরি যদি বলে দেন আপনার কাজের কোনও অভিজ্ঞতা নেই তাহলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বরং অভিজ্ঞতা না থাকলে ইন্টারভিউতে বুদ্ধি করে নিজের দক্ষতার কথা বলুন। সঙ্গে বলতে পারেন যে আপনি শিখতে খুব আগ্রহী। যদি প্রথম চাকরি হয় তাহলে ইন্টার্নশিপ বা প্রাসঙ্গিক কোনও ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকলে সেটি বলুন।
৪. ইন্টারভিউতে আপনার সিভি থেকে কোনও প্রশ্ন আসতে পারে। কিন্তু তার উত্তরে যেন বলবেন না, 'সিভি দেখে নিন'। এক্ষেত্রে যিনি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি আসলে আপনার মুখ থেকে শুনতে চান যে ওই অভিজ্ঞতা বা স্কিল নিয়ে আপনার কী বলার আছে বা আপনি কীভাবে কাজ করেন। আবার সিভিতে যা লেখা আছে, শুধু সেটাই মুখে বলাও কিন্তু যথেষ্ট নয়। সমগ্র বিষয়টি গুছিয়ে বলাই শ্রেয়।
৫. যে অফিসে ইন্টারভিউ দিতে যাবেন সেটির বিষয়ে সম্যক ধারণা থাকা দরকার। নিয়োগকর্তা যেন না ভাবেন যে ওই চাকরিতে আপনার তেমন আগ্রহই নেই। ইন্টারভিউতে ভাল ফল করতে হলে আপনি যে কোম্পানি আর পদের জন্য আবেদন করছেন, সে বিষয়ে ধারণা থাকা জরুরি।
৬. প্রথম ইন্টারভিউতে বিশেষ করে শুরুতে বেতন নিয়ে প্রশ্ন না করাই ভাল। এতে নিয়োগকর্তা ভাবতে পারেন, আপনার কাছে টাকাই সব, কাজটা বড় নয়। ছুটি বা বোনাসের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। ইন্টারভিউয়ের একেবারে শেষে কাজ নিয়ে সব কিছু জানা হয়ে গেলে বেতন, ছুটির বিষয়ে সরাসরি কথা বলতে পারেন।
৭. 'আমার কোনও প্রশ্ন নেই'-চাকরিদাতাকে এই কথা বলাও ঠিক নয়। ইন্টারভিউয়ের শেষে প্রায়ই নিয়োগকর্তা জিজ্ঞেস করেন, “আপনার কিছু জানার আছে?” জানলে অবাক হবেন, এক্ষেত্রে ‘না’ বলাটা অনেকসময় ‘হ্যাঁ’ বলার চেয়েও খারাপ হতে পারে। কারণ? এতে মনে হয়, কোম্পানি বা কাজের পরিবেশ নিয়ে আপনার কোনও আগ্রহ বা কৌতূহল নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?