বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীর নিরাপত্তা কমাল দিল্লি পুলিশ

RD | ২২ এপ্রিল ২০২৫ ২২ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী নেত্রী আতিশীর নিরাপত্তা কমানো হল। স্বারাষ্ট্রমন্ত্রেকর নির্দেশে এই পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। এখন থেকে আতিশী 'Z' এর বদলে 'Y' ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। মুখ্যমন্ত্রীর ভূমিকা গ্রহণের পর আতিশীকে 'Z' বিভাগের নিরাপত্তা দেওয়া করা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে নিরাপত্তা সংস্থাগুলি ভিআইপি বা ভিভিআইপিদের নিরাপত্তা প্রদান করে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি আতিশীর সুরক্ষার বিষয়টি পর্যালোচনার পর নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি মনে করেছে যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর 'Z' ক্যাটাগরির সুরক্ষাবলয় অব্যাহত রাখার জন্য কোনও নতুন বা উল্লেখযোগ্য হুমকি নেই।

পুলিশের একটি সূত্র জানিয়েছে যে, দিল্লি পুলিশের নিরাপত্তা ইউনিট আতিশীর নিরাপত্তা কভারের অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে নির্দেশনা চাওয়ার পর সম্প্রতি এই নির্দেশ জারি করা হয়েছে।

এর আগে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তার অবস্থা সম্পর্কে অবহিত করেছিল নিরাপত্তা সংস্থাগুলি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে 'Z+' ক্যাটাগরির নিরাপত্তা পান কিনা তা জিজ্ঞাসা করা হয়েছিল। সরকারি এক আধিকারিক বলেছেন, "প্রাথমিকভাবে মন্ত্রক কেজরিওয়াল এবং অতিশী- উভয়ের জন্য নিরাপত্তা ব্যবস্থায় কোনও পরিবর্তন না করার পরামর্শ দিয়েছিল, পরে তারা দিল্লি পুলিশকে আতিশীর নিরাপত্তা 'Y' ক্যাটাগরিতে নামিয়ে আনার নির্দেশ দেয়।" 

'Y' বিভাগের নিরাপত্তা প্রোটোকলের অধীনে, আতিশীকে এখন প্রায় ১২ জন নিরাপত্তা কর্মীর একটি দল পাহারা দেবে। যার মধ্যে দিল্লি পুলিশের দুই কমান্ডোও থাকবেন। নিরাপত্তা হ্রাসের অর্থ হল কিছু বিশেষাধিকার প্রত্যাহার করা, যেমন তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর কনভয়ের সঙ্গে থাকা পাইলট গাড়ি বর্তমানে আর থাকবে না।

মার্চ মাসে, দিল্লি পুলিশ প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপ বিধায়ক অজয় ​​দত্ত এবং দিল্লির প্রাক্তন স্পিকার রাম নিবাস গোয়েলকে দেওয়া 'Y' ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া