শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মঙ্গলবার বিশ্ব ধরিত্রী দিবস, পৃথিবীকে রক্ষার সচেতনতায় বরাদ্দ একটি দিন

AD | ২২ এপ্রিল ২০২৫ ২১ : ২০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস। এই দিনেপ মূল লক্ষ্য হল পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের ভালোবাসাকে আরও জোরদার করা।

এই বছর, 'আমাদের শক্তি, আমাদের গ্রহ' এই থিমে ধরিত্রী দিবস পালিত হচ্ছে। যেখানে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়া এবং ২০৩০ সালের মধ্যে পরিষ্কার জ্বালানির ব্যবহার তিনগুণ বৃদ্ধির প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হচ্ছে।

কেন পালন করা হয় এই দিনটি?

আমাদের পৃথিবী যে উদ্বেগজনক সঙ্কটের মুখোমুখি হচ্ছে তা রোখার চেষ্টা এবং বিশ্বজুড়ে গৃহীত সবুজ উদ্যোগগুলি উদযাপন করার দিন বিশ্ব ধরিত্রী দিবস। সঙ্কট বলতে, প্লাস্টিক দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়।

বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫-এর থিম?

Earthday.org অনুযায়ী, এবছরের থিম হল, 'আমাদের শক্তি, আমাদের গ্রহ'। নজর দেওয়া হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে উৎসাহ প্রদানে। 

কীভাবে এই বিশেষ দিনটির নামকরণ?

এই বছর বিশ্ব ধরিত্রী দিবসের ৫৫তম বার্ষিকী। ধরিত্রী দিবস আন্দোলনের উৎপত্তি ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। earthday.org অনুসারে, এটির আয়োজন করেছিলেন তৎকালীন ছাত্রকর্মী এবং EDO-এর প্রতিষ্ঠাতা ডেনিস হেইস। উইসকনসিন সেনেটর গেলর্ড নেলসন পরিবেশ সচেতনতার বৃদ্ধি করতে কলেজ ক্যাম্পাসে পাঠদানের আয়োজনের জন্য হেইসকে নিয়োগ করেছিলেন। কীভাবে কলেজ ক্যাম্পাসের বাইরেও এই উদ্যোগকে বিস্তৃত করে বৃহত্তর জনসাধারণকে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেন দু'জনে।

তাঁদের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল একটি তারিখ নির্বাচন করা। শিক্ষার্থীদের অংশগ্রহণ সর্বাধিক করার জন্য তাঁরা বসন্তকালীন ছুটি এবং চূড়ান্ত পরীক্ষার মাঝামাঝি সময় নির্বাচিত করেন। সেটি হয় ২২ এপ্রিল। সেই বছরের বুধবার। তাঁরা এর নাম দেন: ধরিত্রী দিবস।

বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫-এর দূত কে?

গ্র্যামি-মনোনীত গায়িকা, অভিনেত্রী এবং দীর্ঘদিনের পরিবেশকর্মী অ্যান্টোনিক স্মিথকে ২০২৫ সালের ধরিত্রী দিবসের আনুষ্ঠানিক দূত হিসেবে মনোনীত করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া