বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ এপ্রিল ২০২৫ ২১ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় বিচার বিভাগের 'অতিরিক্ত ক্ষমতা'র সমালোচনা দ্বিগুণ করলেন এবং ফের বললেন "সংসদই সর্বশক্তিমান।"
জগদীপ ধনখড় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম না করে তাঁর জারি করা জরুরি অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, "একজন প্রধানমন্ত্রী ১৯৭৭ দেশে জরুরি অবস্থা জারি করেছিলে, কিন্তু তাঁকেও দেশবাসীকে জবাব দিতে হয়েছিল। সুতরাং, এটা স্পষ্ট যে, সংবিধান হল দেশের মানুষের জন্য। আর এই সংবিধানকে রক্ষা করার দায়িত্বভারও অর্পণ করা হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা।" উপরাষ্ট্রপতি আরও বলেন যে, "নির্বাচিত জনপ্রতিনিধিরাই হলেন সংবিধানের বিষয়বস্তু ঠিক করার মালিক। সংবিধানে বর্ণিত সংসদের উপরে কোনও কিছু চোখে পড়ে না। আমি তাই সাফ বলতে চাই, সংসদই হল সবার উপরে। দেশের প্রতিটা মানুষের যেমন সবার উপরে, তেমনই সংসদই সর্বশক্তিমান।"
এ দিন উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের দু'টি পরস্পরবিরোধী বক্তব্যও উদ্ধৃত করেছেন। ধনখড় বলেন, "একটি ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট বলেছে যে- প্রস্তাবনা সংবিধানের অংশ নয় (গোরকনাথ মামলা) এবং অন্য ক্ষেত্রে বলা হয়েছে যে, এটি সংবিধানের অংশ (কেশবানন্দ ভারতী)।"
গণতন্ত্রে আলাপ আলোচনার গুরুত্বের উপর জোর দিয়েছেন ধনখড়। বলেছেন যে, "আমাদের নীরবতা খুব বিপজ্জনক হতে পারে। চিন্তাশীল মনকে আমাদের ঐতিহ্য রক্ষায় অবদান রাখতে হবে। আমরা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে বা ব্যক্তিদের কলঙ্কিত করতে দিতে পারি না। সাংবিধানিক কর্তৃপক্ষের প্রতিটি শব্দ সংবিধান দ্বারা পরিচালিত হয়।"
উপরাষ্ট্রপতি আরও বলেন, "ভারতীয়ত্ব নিয়ে আমাদের গর্ব করা উচিত। গণতন্ত্রের প্রতি আঘাত বা ব্যহত হওয়া কীভাবে আমারা সহ্য করতে পারি। জনসাধারণের সম্পত্তি পুড়িয়ে দেওয়া হচ্ছে। জনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। আমাদের এই শক্তিগুলির মোকাবিলা করতে হবে। তার জন্য প্রথমে কাউন্সেলিং করতে হবে, প্রয়োজনে তেঁতো ওষুধের প্রয়োজনও হলে তাই দিতে হবে।"
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বেশ কয়েকজন নেতা এবং উপরাষ্ট্রপতি সম্প্রতি শীর্ষ আদালতের বিরুদ্ধে তাঁদের ক্ষমতা লঙ্ঘন এবং আইন বিভাগের উপর হস্তক্ষেপের অভিযোগ করেছেন।
গত বৃহস্পতিবারই রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাক্ষর করার জন্য রাষ্ট্রপতিকে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। যার সমালোচনায় মুখর উপরাষ্ট্রপতি। বিচার বিভাগের জন্য জবাবদিহির আহ্বান জানিয়ে ধনখড় বলেন, "সুতরাং, আমাদের এমন বিচারপতি আছেন যাঁরা আইন প্রণয়ন করবেন, যারা নির্বাহী কার্য সম্পাদন করবেন, যারা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন এবং তাঁদের কোনও জবাবদিহির বিষয় নেই। কারণ দেশের আইন তাঁদের উপর প্রযোজ্য নয়।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?