রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ এপ্রিল ২০২৫ ১৯ : ৫৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে ১০ বছরের বেশি বয়সী শিশুরাও স্বাধীনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে। এই অ্যাকাউন্ট অভিভাবকদের ছাড়াই পরিচালনা করা যাবে। এছাড়াও করাতে পারবে টার্ম ডিপোজিটও। সোমবারই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) তরফে এই বড় ,সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে, এই নতুন নিয়মটি সব ধরনের বাণিজ্যিক ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আগামী ১ জুলাই (২০২৫)-এর মধ্যে সব ব্যাঙ্ককেই এই নতুন নির্দেশ কার্যকর করে নিজেদের অভ্যন্তরীণ নীতি প্রণয়ন করতে হবে।
আরবিআই-এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, যে কোনও বয়সের অপ্রাপ্তবয়স্ক শিশুই তার আইনি অভিভাবকের মাধ্যমে সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে ১০ বছর বা তার বেশি বয়স হলে, ছোটরা চাইলে এখন নিজেরাই এসব অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে।
তবে, যখন কোনও শিশুর ১৮ বছর বয়স হবে, তখন তাকে আবার অ্যাকাউন্ট পরিচালনার জন্য নতুন নির্দেশনা ও সাক্ষর দিতে হবে। যদি সেই অ্যাকাউন্টটি আগে অভিভাবক পরিচালনা করে থাকেন, তবে ব্যাঙ্ককে সেই সময়ে ব্যালেন্সের পরিমান নিশ্চিত করতে হবে এবং আগে থেকেই গ্রাহককে জানিয়ে দিতে হবে, যেন কোনও দেরি না হয়।
এই নিয়মের পাশাপাশি, ব্যাঙ্কগুলিকে নিজেদের রিস্ক-নীতির উপর ভিত্তি করে এই অ্যাকাউন্টগুলির শর্ত নির্ধারণ করার অধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে অ্যাকাউন্টে জমা টাকার সীমা নির্ধারণ, অন্যান্য শর্তাবলি স্থির করা এবং সেগুলো স্পষ্টভাবে কিশোর গ্রাহকদের জানানো।
যখন কোনও শিশু ১৮ বছরে পৌঁছে যাবে, তখন তাকে আবার অ্যাকাউন্ট পরিচালনার জন্য নতুন নির্দেশনা ও সিগনেচার দিতে হবে বলে জানা গেছে। যদি সেই অ্যাকাউন্ট আগে অভিভাবক পরিচালনা করে থাকেন, তবে ব্যাঙ্ককে সেই সময়ে ব্যালান্স নিশ্চিত করতে হবে এবং আগে থেকেই গ্রাহককে জানিয়ে দিতে হবে, যেন কোনও দেরি না হয়।
১০ বছরের বেশি বয়সি শিশুদের ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম কার্ড, চেকবুক ইত্যাদির সুবিধাও দিতে পারবে ব্যাঙ্ক। তবে এসব দেওয়ার আগে তাদের ঝুঁকি-সংক্রান্ত নিয়মাবলি পর্যালোচনা করে ব্যাঙ্ককেই নিশ্চিত হতে হবে, যে এইসব শিশুদের উপযুক্ত কিনা।
শিশুর নামে থাকা অ্যাকাউন্ট, সেটা অভিভাবক পরিচালিত হোক বা নিজে, কোনওভাবেই ওভারড্রাফট সুবিধা পাবে না বলে জানিয়েছে আরবিআই। অর্থাৎ অ্যাকাউন্টে সবসময়ই পজিটিভ ব্যালান্স রাখতে হবে।
অ্যাকাউন্ট খোলার সময় এবং তারপর ব্যাঙ্ককে কেওয়াইসি নিয়ম মেনে চলতে হবে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আরবিআই যে মাস্টার ডিরেকশন জারি করেছিল, তার আওতাতেই এই নিয়ম কার্যকর থাকবে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?