বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একটাই আমন্ত্রণ পত্র, এক মণ্ডপেই ৬ ভাই-বোনের বিয়ে! খরচ বাঁচাতে পরিবারের কাণ্ডে চোখ ছানাবড়া সকলের

Pallabi Ghosh | ২২ এপ্রিল ২০২৫ ১৯ : ৪০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের একটা আমন্ত্রণ পত্রে ছয় ভাই-বোনের নাম। কার সঙ্গে কে, কখন বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, সবকিছুর খুঁটিনাটি লেখা ছিল আমন্ত্রণ পত্রে‌। যা দেখেই অবাক হয়ে গিয়েছিলেন আমন্ত্রিতরা। এবার বিয়ের আসরে পৌঁছেও চমকে গেলেন সকলে। দেখা গেল, একটাই বিয়ের আসরে, একটা মণ্ডপেই ছয় ভাই-বোন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। জানা গেছে, রাজেশ পুনিয়া ও অমর সিং পুনিয়া দুই ভাই, পেশায় কৃষক। গাওয়ার জেলার বাসিন্দা তাঁরা। দুই ভাইয়ের মোট ছয় সন্তান। ছোট থেকেই একসঙ্গে বেড়ে উঠেছেন তাঁরা। এবার একসঙ্গেই সকলে নতুন অধ্যায়ে পা দিলেন। 

জানা গেছে, একটি অনুষ্ঠান বাড়িতে সকলের বিয়ের আসর বসেছিল। ছয় ভাই-বোনের বিয়ের আমন্ত্রণ পত্র ছিল একটাই। ১৮ এপ্রিলে দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। পরেরদিন চার বোনের বিয়ে হয়। সারাদিন ধরে বিয়ের আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। দু'দিনের মধ্যে ছয় ভাই-বোনের বিয়ের অনুষ্ঠান সেরে ফেলায় বেজায় খুশি পরিবার। 

এর কারণ কী? রাজেশ ও অমর জানিয়েছেন, মূলত বিয়ের খরচ বাঁচাতেই এভাবে বিয়ের অনুষ্ঠান সারার পরিকল্পনা করেছিলেন তাঁরা। এর ফলে লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হয়েছে। খাওয়াদাওয়া, বিয়ের আসরের সাজসজ্জা, আরও নানাবিধ খরচ তাঁরা বাঁচাতে পেরেছেন। আত্মীয়রাও তাঁদের এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সেরে, বাড়তি খরচ বেঁচে যাওয়ায় স্বস্তিতে পরিবার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া