বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ এপ্রিল ২০২৫ ১৮ : ৫৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ আয়রন আমাদের শরীরের অন্যতম প্রয়োজনীয় খনিজ উপাদান। এটির অভাবে লোহিত কণিকা তৈরি হতে পারে না। তাই রক্তশূন্যতার অন্যতম প্রধান কারণ আয়রনের ঘাটতি। কিন্তু আয়রন শুধু রক্তকণিকা তৈরি করে না, দেহের শক্তি উৎপাদন থেকে শুরু করে মস্তিষ্কের স্নায়ুপ্রবাহও নির্ভর করে পর্যাপ্ত আয়রনের উপস্থিতির ওপর। তাই দেহে আয়রনের ঘাটতি হলে দেখা দিতে পারে বহু জটিল সমস্যা। আয়রনের ঘাটতির বেশ কিছু চেনা লক্ষণ রয়েছে। যা ঠিক সময়ে চিহ্নিত করা অত্যন্ত জরুরি। যেমন-
১. ক্লান্তি: শরীরে আয়রনের ঘাটতির অন্যতম বড় লক্ষণ হল ক্লান্তি। সঠিক খাদ্যাভাস, পর্যাপ্ত ঘুম সহ দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক থাকা সত্ত্বেও অতিরিক্ত ক্লান্তি ঘিরে ধরলে তা শরীরে আয়রনের অভাবে হতে পারে। আসলে আয়রনের ঘাটতি ঘটলে শরীরের প্রতিটি অঙ্গের কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয় না। ফলে ক্লান্তি অনুভূত হয়।
২. ত্বক কিংবা মাড়িতে ফ্যাকাশেভাব: হিমোগ্লোবিনই রক্ত এবং ত্বককে একটি স্বাস্থ্যকর লাল আভা দেয়। যখন আয়রনের মাত্রা কমে যায়, তখন প্রাকৃতিক গোলাপী আভাও কমতে থাকে। মুখ সহ মাড়ি, চোখের পাতার ভেতরের অংশে বা নখের তলায়ও ফ্যাকাশেভাব দেখা দিতে পারে। আয়রনের ঘাটতি থাকলে দেহের কোষগুলিতে রক্ত সমানভাবে পৌঁছয় না। তখনই রক্তের অভাবে ত্বক জেল্লা হারায়।
৩. মাথাব্যথা: শরীরে আয়রনের পরিমাণ কম থাকলে মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ কম হয়। ফলে মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মাথা ঘোরা, মাথাব্যথা, শারীরিক অস্বস্তি বাড়ে। অনেক সময়ে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে।
৪. নখ ভেঙে যাওয়া: অনেক সময়ে খেয়াল করেছেন নখ সামান্য বড় হতেই ভেঙে যায়? নেপথ্যে থাকতে পারে আয়রনের অভাব। স্বাভাবিকের তুলনায় শরীরে আয়রনের পরিমাণ কম থাকলে নখ দুর্বল হয়ে বারে বারে ভেঙে যেতে পারে।
৫. চুল পড়া: আয়রনের ঘাটতিতে মারাত্মক হারে চুল পড়তে পারে। যাকে ডাক্তারি পরিভাষায় বলে অ্যালোপেসিয়া। আসলে হিমোগ্লোবিন চুলের বৃদ্ধির জন্য চুলের ফলিকলে অক্সিজেন ও পুষ্টি জোগায়, যেহেতু আয়রন যেহেতু হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ উপাদান। তাই এটির ঘাটতিতে চুল পড়ার সমস্যা বাড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?