বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চরম নির্যাতনে ছেড়ে চলে গিয়েছেন নয়জন স্ত্রী! চোর সন্দেহে দশম স্ত্রীকে পিটিয়ে খুনে অভিযুক্ত স্বামী!

RD | ২২ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হৃদয়বিদারক, চোর সন্দেহে নিজের দশম স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল ৩৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত, ছত্তিশগড়ের যশপুর জেলার সুলেসা গ্রামের ধুলা রাম। পুলিশ জানিয়েছে যে, তাঁর স্ত্রী বাসন্তী বাই একটি বিয়েবাড়ি থেকে চাল, রান্নার তেল এবং পোশাক চুরি করেছেন বলে ধুলা রাম সন্দেহ করেছিলেন।

পুলিশ জানিয়েছে যে, বিয়েবাড়ি থেকে ফিরতেই ধুলা রামের সঙ্গে তাঁর দশম স্ত্রী বাসন্তী বাইয়ের প্রবল ঝগড়ার হয় এর পরই ধুলা রাম তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। এখানেই শেষ নয়, স্ত্রীর মৃতদেহটি তিনি কাছের একটি জঙ্গলে শুকনো পাতার নীচে লুকিয়ে রেখেছিলেন। 

এই হত্যার ঘটনা জানাজানি হয় ঘটনার পাঁচ দিন পরে। গ্রামবাসীরা বনের একটি খালের কাছে পচা দুর্গন্ধ পেয়ে সেখানে গেলে হত্যার ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, মরদেহে পচন ধরে গিয়েছিল। দেহের বিকৃতি ঘটায় সেটি কার দেহ তা চেনা কার্যত অসম্ভব ছিল।

ছত্তিশগড়ের জঙ্গল থেকে এক মহিলার দেহ উদ্ধার হল। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, মহিলা এক ব্যক্তির দশম স্ত্রী। চুরির সন্দেহে তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, যশপুর জেলার একটি জঙ্গলে শুকনো পাতা দিয়ে দেহ ঢেকে রাখা ছিল। স্থানীয়েরা সেই দেহ দেখতে পেয়েই পুলিশে খবর দেন। তার পরই পুলিশ এসে দেহ উদ্ধার করে।

হত্যার আগে রাম তাঁর স্ত্রীকে স্থানীয় একটি বিয়েবাড়িতে নিয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তিনি আশঙ্কা করেছিলেন যে তাঁর দশম স্ত্রী-ও তাঁকে ছেড়ে চলে যাবেন। উল্লেখ্য, এর আগে ধুলার নয়জন স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধুলা রাম তাঁর বর্তমান বিয়ে নিয়ে ক্রমশ সন্দিহান এবং ভীত হয়ে পড়েছিলেন। স্ত্রীর চোর সন্দেহ ধুলার সন্দেহে ঘৃতাহুতি করে। এই কারণেই স্ত্রীকে মারধর করে হত্যা করেছেন তিনি।

তদন্তকারীদের দাবি, ধুলা রামের পূর্ববর্তী নয়জন স্ত্রী "হিংসাত্মক এবং আপত্তিকর আচরণ" উল্লেখ করে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া