শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ এপ্রিল ২০২৫ ১৬ : ০০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন রোগভোগের পর, ৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকান ঘোষণা করেছে পোপের মৃত্যু সংবাদ। পোপের মৃত্যুতে ক্যাথলিক এখন অভিভাবকহীন, নেতাহীন। এই পরিস্থিতিতে কে হবেন নতুন পোপ? পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে? তা নিয়ে জল্পনা বিশ্ব জুড়ে।
নিয়ম অনুযায়ী, পোপের মৃত্যুর কয়েক সপ্তাহ পর, বিশ্বের যোগ্য কার্ডিনাল, বিশপ এবং ভ্যাটিকান কর্তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় নয়া পোপ। পোপের মৃত্যুর পর ভ্যাটিকান একটি পোপ সম্মেলন আহ্বান করে। যেখানে কলেজ অফ কার্ডিনালরা চার্চের পরবর্তী প্রধান নির্বাচন করার জন্য একত্রিত হন। ২২ জানুয়ারী ২০২৫ তারিখের কনক্লেভের নিয়ম অনুসারে, ২৫২ জন কার্ডিনালের মধ্যে ১৩৮ জন নির্বাচক রয়েছেন। সিস্টিন চ্যাপেলে শুধুমাত্র ৮০ বছরের কম বয়সীরা গোপন ব্যালটে অংশ নিতে পারবেন। প্রায় ১২০ জন তাঁদের নির্বাচিত প্রার্থীর পক্ষে গোপনে ভোট দেবেন, একটি ব্যালটে তাদের নাম লিখে বেদির উপরে একটি পাত্রে রাখবেন। যদি কোনও প্রার্থী প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পান, তাহলে আরেকটি দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সর্বোচ্চ চার দফা ভোটগ্রহণ হতে পারে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর, তাঁর উত্তরসূরি হিসেবে নাম উঠে আসছে ১৫ জনের। তাঁরা কারা?
কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন- ইটালির কার্ডিনাল, বয়স ৭০। অভিজ্ঞ কার্ডিনাল পোপের বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। দীর্ঘ অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। প্যারোলিন বিশপ নিয়োগের বিষয়ে হলি সি এবং চীনের মধ্যে ২০১৮ সালের ঐতিহাসিক চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর নামই এখন ঘুরে ফিরে আসছে পরবর্তী পোপ হওয়ার দৌড়ে।
এছাড়াও পোপ হওয়ার দৌড়ে রয়েছেন, পিয়েরবাত্তিস্তা পিৎজাবাল্লা, মাত্তেও মারিয়া জুপ্পি, ক্লডিও গুগেরোত্তি, জিন-মার্ক অ্যাভলিন, অ্যান্ডারস আরবোরেলিয়াস, ম্যারিও গ্রিচ, পিটার এরডো, জিন-ক্লদ হোলেরিচ, লুই আন্তোনিও তাগল, চার্লস মং বো, পিটার টার্কসন, ফ্রিডোলিন আম্বোঙ্গো বেসুঙ্গু, রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, টিমোথি ডলান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?