বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ এপ্রিল ২০২৫ ১৫ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের প্রাক্তন ডিজিপি-কে নৃশংসভাবে খুনের অভিযোগ তাঁর স্ত্রী পল্লবীর বিরুদ্ধে। পল্লবীকে(৬৪) প্রাথমিকাভবে খুনের ঘটনায় পুলিশ আটক করেছিল। দফায় দফায় জেরার পর, তাঁকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
রবিবার বাড়ি থেকে কর্ণাটকের প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাঁর স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ। প্রাক্তন ডিজিপি-র মূল হত্যাকারী তাঁর স্ত্রী বলেই প্রাথমিক অনুমান পুলিশের।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে সোমবার বিকেলে জানা যায়, পুলিশি জেরায় পল্লবী দাবি করেছেন, নিজের ঘরেই তিনি থাকতেন বন্দির মতো। যেখানেই যেতেন, স্বামীর লোকজন তাঁকে অনুসরণ করতেন। স্বামী তাঁকে বিষপ্রয়োগের চেষ্টা করেছিলেন বলেও সন্দেহ পল্লবীর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পল্লবী সিজোফ্রেনিয়া এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তার ছেলেও তার পুলিশে জানিয়েছেন, পল্লবীর অসুস্থতার কথা।
তবে জিজ্ঞাসাবাদের পর, সোমবার রাতে পল্লবীকে গ্রেপ্তার করে পুলিশ। ওম প্রকাশ খুনে ছেলে কার্তিকেশ জানিয়েছেন, খুনের কয়েকদিন আগে থেকেই তাঁর মা, বাবাকে হুমকি দিতেন। পরিস্থিতি এমন হয়, নিজের পরিবার ছেড়ে ওম প্রকাশ তাঁর বোনের কাছে থাকতে গিয়েছিলেন। খুনের ঠিক দু’ দিন আগে, মেয়ে গিয়ে বাবাকে রাজি করিয়ে বাড়ি ফিরিয়ে আনেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই খুন করা হয় প্রাক্তন ডিজিপি ওম প্রকাশকে। সূত্রের খবর, বিকেলেই স্ত্রীর সঙ্গে তাঁর তুমুল অশান্তি হয়। এরপর প্রথমে লঙ্কার গুঁড়ো ছুড়ে ওম প্রকাশের হাত-পা বেঁধে দেন পল্লবী। তাঁর মাথায় কাঁচের বোতল ভেঙে অজ্ঞান করা হয়। তারপর বুকে-পেটে ছুরির কোপ মেরে তাঁকে খুন করেন। খুনের পর, পুলিশ কর্তাদের ফোন করে জানান পল্লবী নিজে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?