বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

RD | ২১ এপ্রিল ২০২৫ ২৩ : ৫৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কর্মসংস্থানের এ কী হাল? রাজস্থানে ৫৩,৭৪৯টি পিয়ন পদের জন্য ২৪.৭৬ লক্ষেরও বেশি আবেদন করেছেন। এর মধ্যে অনেকেই পিএইচডি, এমবিএ এবং আইনে ডিগ্রিধারী। রয়েছেন সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীরাও।

অর্থাৎ, একটি পিওন পদের জন্য ৪৬ জন আবেদনকারী রয়েছেন। প্রার্থীদের অনেকেই উচ্চ শিক্ষিত এবং একই সঙ্গে প্রশাসনিক পরিষেবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জয়পুরের গোপালপুরা এলাকার চাকরির পরীক্ষার জন্য তৈরি কোচিং সেন্টারগুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আবেদন করার কারণ জানিয়েছেন। 

এমএ, বিএড এবং আইটি কোর্স সম্পন্ন কমল কিশোর জানিয়েছেন যে, তিনি ২০১৮ সাল থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত সফল হননি। তাঁর কথায়, "সরকারি চাকরির পরীক্ষায় যদি আর কিছুতে সফল না হওয়া যায় তাহলে বেকার থাকার চেয়ে পিয়নের চাকরিই ভালো।" 

বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী তনুজা যাদব এবং এমএ, বিএড করা সুমিত্রা চৌধুরীও একই রকম মতামত প্রকাশ করেছেন। দুজনেই রাজস্থান প্রশাসনিক পরিষেবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু, একটি নিরাপদ সরকারি চাকরির সুযোগ হাতছাড়া করতে নারাজ। সরকারি চাকরিতে যদি জল সরবরাহ করতে হয় তাতেও কোনও আপত্তি নেই তাঁদের।

পিওনের চাকরির জন্য এত পরিমাণে আবেদন আসবে তা আঁচ করা সম্ভব হয়নি রাজ্য প্রশাসনের। অনেক প্রার্থী ফর্ম জমা দেওয়ার সময় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন। নজিরবিহীনভাবে আবেদনের সময়সীমার শেষ পাঁচ ঘন্টায় ১.১১ লক্ষ ফর্ম জমা দেওয়া হয়েছে (প্রায় প্রতি ছয় সেকেন্ডে একটি আবেদন)। ফলে ওয়েব সাইটটি ঘন ঘন ক্র্যাশ করে যাচ্ছিল।  এতেই বিপদে পড়েছিলেন আবেদনকারীদের অনেকে। 

রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একজন বেসরকারি কর্মচারী কিরণের মতো কিছু আবেদনকারী নথি সংগ্রহে বিলম্বের কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি। তিনি এবং অন্যরা কমিশনকে আবেদনের সময়সীমা পুনরায় খোলার জন্য অনুরোধ করেছেন।

চাকরির উদ্বেগ এমন যে এর আগে, ২,৩৯৯টি বনরক্ষী পদের জন্য, ২২ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন।

সরকারি তথ্য অনুসারে, রাজস্থানে প্রায় ১৮ লক্ষ নথিভুক্ত বেকার রয়েছেন। তবে, প্রকৃত সংখ্যা ৩০ থেকে ৩৫ লক্ষের মধ্যে বলে অনুমান।

রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ডের সচিব ভাগ চাঁদ বাধাল বিপুল আবেদনের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, পিয়ন পদের জন্য ন্যূনতম যোগ্যতা ছিল দশম শ্রেণী, যা বিভিন্ন ধরণের আবেদনকারীদের আকর্ষণ করে। এখন চ্যালেঞ্জ হল পরীক্ষা পরিচালনা করা। 

রাজস্থানে একসঙ্গে প্রায় ৩ লক্ষ প্রার্থীর জন্য পরীক্ষা দেওয়ার ক্ষমতা রয়েছে, যার অর্থ প্রক্রিয়াটি একাধিক শিফটে পরিচালনা করতে হবে। ফলে পরীক্ষার ফলাফল ও স্বচ্ছতা নিয়ে আশঙ্কা তৈরিব হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া