শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ এপ্রিল ২০২৫ ২০ : ৩৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রচণ্ড গরম। জ্বলছে বাংলা-সহ গোটা উত্তর ভারত। দিল্লিতে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রি পেরিয়েছে। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের এমন কিছু জায়গা আছে যেখানে গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রা ৫৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে?
তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কোনগুলি...
বিশ্বের ১০টি উষ্ণতম স্থান-
ফার্নেস ক্রিক, ক্যালিফোর্নিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র): ক্যালিফোর্নিয়ার উত্তর মোজাভে মরুভূমির পূর্ব দিকে অবস্থিত এই মরু-উপত্যকাটিকে গ্রীষ্মকালে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান হিসাবে বিবেচনা করা হয়। ১৯১৩ সালের ১০ জুলাই ফার্নেস ক্রিকে তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। এত তাপমাত্রার কারণে ফার্নে ক্রিক 'ডেথ ভ্যালি' নামে পরিচিত। 'ডেথ ভ্যালি' হল একটা মরুভূমি। এখানে শুধু বালিয়াড়ি আর গভীর খাদ। সেখানে কয়েক শ মানুষও বাস করে।
কেবিলি (তিউনিসিয়া): দক্ষিণ তিউনিসিয়ার এই শহরটি গ্রীষ্মকালে একটি অগ্নিকুণ্ডে রূপান্তরিত হয়। এখানে পারদ প্রায়শই ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। ১৯৩১ সালের ৭ জুলাই কেবিলিতে সর্বোচ্চ ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আহভাজ (ইরান): ইরানের মরুভূমি এবং বিশ্বের অন্যতম উষ্ণতম স্থান, আহভাজে ২০১৭ সালে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল।
তিরাত জভি: বেইত শে'আন উপত্যকায় ইসরায়েল-জর্ডান সীমান্তের কাছে অবস্থিত একটি ধর্মীয় কিব্বুতজ, তিরাত জভিতে ২১ জুন, ১৯৪২ তারিখে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
বাসরাহ (ইরাক): দক্ষিণ ইরাকের এই বন্দর শহরটি মধ্যপ্রাচ্যের অন্যতম উষ্ণতম স্থান, যেখানে ২০১৬ সালের ২১ জুলাই পারদ ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। যা এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা।
মিত্রিবাহ (কুয়েত): উত্তর-পশ্চিম কুয়েতের মিত্রিবাহে ২০১৬ সালের ২১ জুলাই, ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।
তুর্বাত (পাকিস্তান): কোয়েটার পর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর, তুরবাতে ২০১৭ সালের ২৮ মে উষ্ণতার পারদ ৫৩.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
আল জাজিরা বর্ডার গেট (সংযুক্ত আরব আমিশাহী): মধ্যপ্রাচ্য একটি শুষ্ক মরুভূমি, যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়শই ৫০ ডিগ্রির সীমা অতিক্রম করে। সংযুক্ত আরব আমিশাহীর আল জাজিরা বর্ডার গেটে ২০০২ সালের জুলাই মাসে ৫২.১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
মেক্সিকালি (মেক্সিকো): মার্কিন-মেক্সিকো সীমান্তে অবস্থিত, মেক্সিকালিতে ১৯৫৫ সালের ২৮ জুলাই তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
জেড্ডা (সৌদি আরব): মধ্যপ্রাচ্য গ্রহের সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলির মধ্যে একটি। ২০১০ সালের ২২ জুন সৌদি আরবের জেড্ডা শহরে সর্বোচ্চ ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?