বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ এপ্রিল ২০২৫ ১৯ : ২২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টকে 'ধর্মযুদ্ধে' উস্কানি দেওয়ার জন্য দায়ী করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। 'সুপ্রিম কোর্ট নিজের সীমা ছাড়াচ্ছে' বলেও মন্তব্য করেছেন তিনি। সাংসদের এহেন বক্তব্য দেশের বিচার ব্যবস্থাকে অবমাননা বলে শোরগোল পড়ে যায়। তাঁর বিরুদ্ধে ফৌজদারী অবমাননা মামলা দায়েরের অনুমতির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সেই প্রেক্ষিতেই শীর্ষ আদালত জানিয়েছে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা দায়ের করার জন্য তার অনুমতির প্রয়োজন নেই।
আদালত এবং ভারতের প্রধান বিচারপতি-র বিরুদ্ধে দুবের মন্তব্যের জন্য আইনজীবী আনাস তানবীর শীর্ষ আদালতকে বিজেপি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার অনুরোধ করেন। তার প্রেক্ষিতেই বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনকারীকে শুধু অ্যাটর্নি-জেনারেলের সম্মতি নিতে হবে।
বিচারপতি বি আর গাভাই আবেদনকারী আইনজীবী তানবীরকে বলেন, "ফৌজদারী অবমাননা মামলা আপনি দায়ের করতে পারেন। দায়ের করার জন্য, আপনার আমাদের অনুমতির প্রয়োজন নেই। আপনার শুধু অ্যাটর্নি জেনারেলের অনুমোদনের প্রয়োজন হবে।"
নয়া ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির মধ্যেই শীর্ষ আদালতকে বেনজির আক্রমণ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, "সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে তাহলে সংসদ এবং রাজ্যে রাজ্যে আইনসভার কী প্রয়োজন! সেগুলি বন্ধ করে দেওয়া হোক।" ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলায় উত্তেনাকর পরিস্থিতির কথা উল্লেখ করে দুবে দাবি করেন যে, আদালতই দেশে গৃহযুদ্ধের জন্য দায়ী থাকবে।
কংগ্রেস নেতা মোহাম্মদ জাভেদ-সহ ওয়াকফ মামলার কিছু আবেদনকারীর প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট আনাস তানবীর অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি লিখেছেন, দুবের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার জন্য তাঁর সম্মতি চেয়েছেন।
তানবীরের মতে, সাংসদ দুবের জনসমক্ষে দেওয়া বক্তব্যগুলি অত্যন্ত কলঙ্কজনক, বিভ্রান্তিকর এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও কর্তৃত্ব হ্রাস করার লক্ষ্যে এবং বিচারের নিরপেক্ষতার উপর সাম্প্রদায়িক অবিশ্বাস উস্কে দিতে পারে। এজিকে লেখা চিঠিতে তানবীর লিখেন, 'দুবের মন্তব্য জাতীয় অস্থিরতার জন্য দায়ী, যার ফলে দেশের সর্বোচ্চ বিচারিক কার্যালয়কে কলঙ্কিত করা হচ্ছে এবং জনসাধারণের অবিশ্বাস, ক্ষোভ এবং সম্ভাব্য অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে'
"জাতীয় অস্থিরতার জন্য সাংসদ বেপরোয়াভাবে প্রধান বিচারপতিকে দায়ী করেছেন। যা দেশের সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে এবং জনসাধারণের অবিশ্বাস, ক্ষোভ এবং সম্ভাব্য অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।"
এদিকে, অ্যাডভোকেট নরেন্দ্র মিশ্র প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন, যাতে তিনি নিজেই বিষয়টি গ্রহণ করেন এবং দুবের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার অভিযোগে মামলা শুরু করেন। মিশ্র তাঁর চিঠিতে লিখেছেন, "এই বিবৃতিগুলি বিচার বিভাগকে ভয় দেখানো, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সংবিধান রক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে অবমাননার ইচ্ছাকৃত প্রচেষ্টা।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?