শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চরম গরমে বিপর্যস্ত দিল্লির অসংগঠিত শ্রমিকরা, বিশেষজ্ঞদের জরুরি পদক্ষেপের আহ্বান

SG | ২১ এপ্রিল ২০২৫ ১৩ : ৫৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: দিল্লির ৮০ শতাংশেরও বেশি শ্রমিক, যাদের মধ্যে রাস্তায় ব্যবসা করা, নির্মাণ শ্রমিক ও আবর্জনা সাফাইকারীরা রয়েছেন, চরম গরমে তীব্র স্বাস্থ্যের ঝুঁকি ও আয়ের ক্ষতির মুখোমুখি হচ্ছেন। এই অবস্থায় বিশেষজ্ঞরা তাত্ক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যার মধ্যে রয়েছে– পেইড হিট লিভ, শ্রমিক অঞ্চলগুলিতে ফ্রি ওয়াটার এটিএম, এবং 'রাইট টু কুল' বা শীতলতার অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া।

গ্রিনপিস ইন্ডিয়ার কর্মী অমৃতা জানান, “আজ তাপপ্রবাহ শুধু আবহাওয়ার ঘটনা নয়, এটি বাস্তবে দুর্যোগে পরিণত হয়েছে যাদের মাথার উপর ছাদ নেই, বিশুদ্ধ জল নেই, বিশ্রামের জায়গা নেই তাদের জন্য।”

একটি প্রতিবেদনে দেখা গেছে, চরম গরমে ৬১% পথব্যবসায়ীর আয় ৪০% এর বেশি কমেছে, এবং ৭৫% শ্রমিকের কর্মস্থলের পাশে কোনো শীতলতার ব্যবস্থা নেই।

এদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, চলতি এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তরের রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে বেশি গরম পড়বে এবং হিটওয়েভের দিন সংখ্যাও বেড়ে যাবে। দিল্লিতে শুধু এপ্রিলেই ইতিমধ্যে সাতটি হিটওয়েভ দিন রেকর্ড করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, লিঙ্গ-সংবেদনশীল নগর পরিকল্পনার মাধ্যমে মহিলাদের জন্য নিরাপদ পাবলিক টয়লেট, ছায়া আছে এরকম ব্যবসা এলাকা ও বিশ্রামস্থল নিশ্চিত করতে হবে। অমৃতা বলেন, “মহিলারা দ্বিগুণ ঝুঁকিতে পড়ছেন— নিরাপদ জায়গার অভাব, স্যানিটেশন সমস্যা এবং পরিবারে দায়িত্ব পালন ইত্যাদি নিয়ে।”

তাঁরা পরামর্শ দিয়েছেন, শহরে গরমের দিনে বাধ্যতামূলক ছুটি, বিনামূল্যে জল বিতরণ কেন্দ্র ও শীতল আশ্রয়স্থল চালু করা হোক। এছাড়াও, ‘রাইট টু কুল’ কে মৌলিক অধিকার হিসেবে সংবিধানের ২১ ধারায় অন্তর্ভুক্ত করার দাবিও উঠেছে।

গ্রিন স্পেস, ছায়া ও জল যেন বিলাসিতা না হয়ে মৌলিক চাহিদা হিসেবে মনে করা হয়— এই দাবি নিয়ে জলবায়ু ন্যায়বিচারকে শহর পরিকল্পনার কেন্দ্রে আনার ডাক দিয়েছেন সকলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া