বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

RD | ২০ এপ্রিল ২০২৫ ০১ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট ও দেশের প্রধান বিচারপতিকে নিশানা করে আইনি ফাঁপরে নিশিকান্ত দুবে। এই বিজেপি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে অনুমতি চেয়ে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি পাঠালেন আইনজীবী আনাস তনবীর।

অ্যাটর্নি জেনারেলকে লেখা তাঁর চিঠিতে অ্যাডভোকেট আনাস তানবীর বলেছেন যে দুবের মন্তব্য "গভীরভাবে অবমাননাকর এবং বিপজ্জনকভাবে উস্কানিমূলক।"

নয়া ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির মধ্যেই শীর্ষ আদালতকে বেনজির আক্রমণ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, "সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে তাহলে সংসদ এবং রাজ্যে রাজ্যে আইনসভার কী প্রয়োজন! সেগুলি বন্ধ করে দেওয়া হোক।" 

এখানেই না থেমে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকেও নিশানা করেন এই বিজেপি সাংসদ। অভিযোগ করেন, দেশে 'ধর্মীয় যুদ্ধ' উস্কে দেওয়ার জন্য প্রধান বিচারপতি খান্নাই দায়ী থাকবে। অপর বিজেপি সাংসদ দীনেশ শর্মা আবার বলেন, "লোকসভা এবং রাজ্যসভাকে কেউ নির্দেশ দিতে পারে না। দেশের শীর্ষ আদালত যে বিষয়টিকে হাল্কা ভাবে নিচ্ছে না তা নিশিকান্তর বিরুদ্ধে অবমাননা মামলা শুরুর উদ্যোগেই স্পষ্ট।"

এদিকে, বিতর্ক বাড়ছে বুঝতে পেরে নিশিকান্ত এবং দীনেশের মন্তব্য থেকে ইতিমধ্যে দূরত্ব বাড়িয়েছে বিজেপি। দলের সভাপতি জে পি নাড্ডা এক্স হ্যান্ডলে শনিবার জানিয়েছেন, এইসব মন্তব্য একান্তভাবেই সাংসদদের। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। মন্তব্যের সঙ্গে সহমত নয় দল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া