বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

RD | ২০ এপ্রিল ২০২৫ ০০ : ২৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নভি মুম্বইয়ে একটি জমির উপর অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে পুলিশ। এ জন্য রাজ্য সরকারের নগর পরিকল্পনা সংস্থা সিডকোকে ভর্ৎসনা করল বম্বে হাইকোর্ট। উচ্চ আদালতের প্রশ্ন, রাজ্যে কি আইনের শাসন চলছে, নাকি পেশীশক্তির রমরমা জারি রয়েছে?

বিচারপতি এএস গদকরী এবং কমলের ডিভিশন বেঞ্চ এই মাসের শুরুতে দেওয়া আদেশে বলেছিল যে, নগর ও শিল্প উন্নয়ন কর্পোরেশন (সিডকো) কর্তৃপক্ষ অ-অনুমোদিত নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আগ্রহী নয়। যদিও সিডকো আদালতকে জানিয়েছিল যে, যখন তারা অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল, তখন বোকাদভিরা গ্রামের প্রধান তাদের হুমকি দিয়েছিলেন।

এরপরই হাইকোর্টের বেঞ্চ বলে যে, সরকারি কর্মীরা তাঁদের আইনানুগ দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত পুলিশি সুরক্ষা পাওয়ার অধিকারী এবং অবৈধ কাজ প্রতিরোধ করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারি সংস্থা কর্তৃপক্ষের কর্তব্য। হাইকোর্ট বলেছে, "আমরা বুঝতে পারছি না, আমরা এমন এক রাজ্যে বাস করি যেখানে আইনের শাসন বিরাজ করে নাকি পেশীশক্তির শাসনের রমরমা।" বিচারপতির সংযোজন, বোকাদভিরা গ্রাম প্রধানের হুমকি গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না, কারণ সিডকো কর্তারা তাঁদের আইনসঙ্গত দায়িত্ব পালন করছেন।  

আদালত ২০১৬ সালে এক দম্পতির দায়ের করা একটি আবেদনের শুনানি করছিল। যেখানে নভি মুম্বইয়ে দীপক পাতিলের জমিতে নির্মিত অ-অনুমোদিত কাঠামো ভেঙে ফেলার জন্য সিডকোকে নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছিল। আবেদন অনুসারে, আবেদনকারীদের মালিকানাধীন ১২৩ বর্গমিটার জমিতে অবৈধ কাঠামো (দোকান) তৈরি হয়েছিল।

আদালত সিডকোকে এক সপ্তাহের মধ্যে আবেদনকারীদের জমিতে অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। বেঞ্চ বলেছে, "যেহেতু সিডকোর কর্তারা তাদের জীবনের প্রতি হুমকির কথা জানিয়েছেন, অথবা বোকাদভিরা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরোধিতা করেছেন, তাই আমরা নভি মুম্বই পুলিশ কমিশনারকে সিডকো কর্তাদের পর্যাপ্ত পুলিশি সুরক্ষা প্রদানের নির্দেশ দিচ্ছি।"

বেঞ্চ ২০২২ সালে সিডকো কর্তৃক জমা দেওয়া হলফনামাটি নোট করেছে, যেখানে নিশ্চিত করা হয়েছে যে কাঠামোগুলি অবৈধ ছিল। তা সত্ত্বেও, গত দশকে, সিডকো কর্তৃক অবৈধ কাঠামোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছে উচ্চ আদালত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া