বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Italy introduced first private affair room in jail for Physical intimacy

লাইফস্টাইল | ‘সঙ্গম কক্ষ’ চালু হল কারাগারে! এবার জেলের মধ্যেই শারীরিক মিলনের সুযোগ পাবেন বন্দিরা

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ১৮ : ৫৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে জেলের ভিতরেই স্ত্রী কিংবা দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনের সুযোগ পাবেন বন্দিরা। শুক্রবার এমনই এক ‘সঙ্গম কক্ষ’-এর উদ্বোধন করা হল ইতালিতে। ইতালির বিচারব্যবস্থায় বন্দিদের স্ত্রী বা দীর্ঘমেয়াদী সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত এবং অন্তরঙ্গ সাক্ষাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আগেই। আদালতের রায়ের পরই, দেশটির বিচার মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষের জন্য কিছু নির্দেশিকা জারি করে। সেখানেই এই ধরনের বন্দোবস্তের প্রস্তাব দেওয়া হয়। তারপরেই চালু হল এই কক্ষ।


আদালতের নির্দেশিকায় বলা হয়, অন্তরঙ্গ সাক্ষাতের জন্য বন্দীদের একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করতে হবে। এই কক্ষে একটি বিছানা ও একটি শৌচাগার থাকবে এবং সাক্ষাতের সময়কাল সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত হতে পারে। নিরাপত্তার কারণে, কক্ষের দরজা সবসময় খোলা রাখতে হবে যাতে কারারক্ষীরা প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারেন।

নির্দেশিকা মেনেই ইতালির উমব্রিয়া অঞ্চলের একটি কারাগারে এই ব্যবস্থা করা হল। তবে এই ঘটনা ইউরোপে কিন্তু প্রথম নয়। ইতালির আগে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন এবং নেদারল্যান্ডের মতো দেশগুলির বেশ কিছু দেশে বন্দিদের ব্যক্তিগত সম্পর্কের অধিকারকে স্বীকৃতি দিয়ে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

ইতালির কারাগারগুলিতে বন্দীর সংখ্যা অন্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক বেশি এবং বন্দীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে, কর্তৃপক্ষের আশা এই নতুন ব্যবস্থা বন্দীদের মানসিক স্বাস্থ্য ভাল রাখতে এবং পারিবারিক বন্ধন মজবুত করতে সহায়ক হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া